Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা হারের পথে বাংলাদেশ
খেলাধুলা স্লাইডার

হারের পথে বাংলাদেশ

By Sazzad Hossainজুলাই 26, 20193 Mins Read

হারের পথে বাংলাদেশ

Advertisement

স্পোর্টস ডেস্ক: সাব্বির-মুশফিকের জুটি স্বপ্ন দেখিয়েছিল। কিন্তু বেশিদূর দলকে নিয়ে যেতে পারেননি দুজন। ভুল শটে আউট হয়ে সাব্বির সাজঘরে ফিরলে ভাঙে ১১১ রানের জুটি। তবে এখনো ক্রিজে আছেন মুশফিক। কিন্তু উইকেট হাতে আছে মাত্র তিনটি! হারের ব্যবধান কমানো ছাড়া আর কোনো পথ খোলা নেই টাইগারদের সামনে। সাব্বিরের ব্যাট থেকে আসে ৬০ রান।

এ প্রতিবেন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৫ ওভারে সাত উইকেট হারিয়ে ১৮৯ রান। ক্রিজে আছেন মুশফিকুর রহিম (৬২) ও শফিউল ইসলাম (০)।

সাব্বির-মুশফিকের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

শুরুতেই দ্রুত টপ অর্ডার ব্যাটসম্যানদের হারানোর ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। মাত্র ৩৯ রানে চার উইকেট হারিয়ে কাঁপছিল টাইগাররা। সাব্বির-মুশফিকের পঞ্চম উইকেটের জুটিতে (৯৩) লাল সবুজের প্রতিনিধিরা সেই ধাক্কা সামলে উঠেছে।

মালিঙ্গায় দিশেহারা বাংলাদেশ

বড় রানের লক্ষ্যে খেলতে নেমে খেই হারিয়ে ফেলেছে বাংলাদেশ। দলীয় এক রানেই এক উইকেট হারিয়ে বাজে শুরু করে টাইগারা। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন সৌম্য-মিথুন। কিন্ত পারলেন না। পরপর দুইজন আউট হলে বিপদে পড়ে বাংলাদেশ। ক্রিজে এসে ফিরে যান মাহমুদুল্লাহও। মাত্র পাঁচ ওভারে ১২ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন মালিঙ্গা। সৌম্য (১৫) ও মিথুন (১০) দুই অঙ্কের ঘরের দেখা পেলেও মাহমুদুল্লাহ আউট হয়েছেন মাত্র তিন রান করে।

খালি হাতে সাজঘরে তামিম

বাংলাদেশের সামনে লক্ষ্য পাহাড় সমান। ৩০০ বলে করতে হবে ৩১৫ রান। এদিক-ওদিক তাকানোর কোনো সুযোগ নেই। ক্রিজে সেট হওয়ার সঙ্গে স্ট্রাইকরেটের দিকেও রাখতে হবে কড়া নজর। কিন্তু এমন ম্যাচে খেলতে নেমেই শূন্য রানেই মালিঙ্গার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন অধিনায়ক হিসেবে এই প্রথম খেলতে নামা তামিম ইকবাল।

লঙ্কান রান পাহাড়ের নিচে বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রানের পাহাড় গড়েছে শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে আট উইকেট হারিয়ে নির্ধারিত ওভার শেষে ৩১৪ রান করে। বাংলাদেশকে জিততে হলে এই রানের পাহাড় টপকাতে হবে।

আজ শুক্রবার বিকেল ৩টায় ম্যাচটি শুরু হয়। প্রেমাদাসার ব্যাটিং সহায়ক পিচে টস জিতে ব্যাটিং নিতে ভুল করেননি লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার ফার্নান্দোকে হারালেও অধিনায়ককে সঙ্গে নিয়ে বিধ্বংসী ক্রিকেট খেলেন কুশল পেরেরা।

করুনারত্নে ৩৬ রান করে আউট হলে ভাঙে ৯৭ রানের জুটি। তবে কুশল পেরেরা মাঠ ছাড়েন তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েই। এ ছাড়া কুশল মেন্ডিস ৪৩, অ্যাঞ্জেলা ম্যাথুস খেলেন ৪৮ রানের ইনিংস।

বোলিংয়ে শুরুতেই শফিউল ইসলাম শুরুতে ঝলক দেখালেও শেষ পর্যন্ত সেই ধার ছিল না। তবে সর্বোচ্চ উইকেট নিয়েছেন তিনিই। ৯ ওভারে ৬২ রান দিয়ে দিয়ে তিন উইকেট নেন শফিউল। রুবেল-মিরাজরা শুরু থেকেই নির্বিষ বোলিং করেছেন। দুজনে নেন একটি করে উইকেট। সবচেয়ে খরুচে বোলার ছিলেন মোস্তাফিজ। ৭৫ রান দিয়ে নেন দুই উইকেট।

ফিল্ডিংয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে টস হেরে ফিল্ডিং করবে টাইগাররা। হঠাৎ শ্রীলঙ্কায় উড়িয়ে নেওয়া পেসার শফিউল ইসলামকে দলে নিয়েই মাঠে নামছেন তামিমরা।

দুই বছরেরও বেশি সময় পর শফিউল মাঠে নামছেন রঙিন জার্সি গায়ে। এই ম্যাচে তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। মোস্তাফিজ-রুবেলের সঙ্গে শফিউলকে নিয়ে গড়া হয়েছে পেস আক্রমণ। একমাত্র স্পিনার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ। তাকে সঙ্গ দিবেন সৈকত-সৌম্যরা।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sazzad Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

জুন 20, 2026
Ancelotti-And-Neymar

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

জুন 20, 2026
রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

জুন 19, 2026

Latest News

তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

Ancelotti-And-Neymar

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

স্কটল্যান্ড

মরক্কোর বিপক্ষে ইতিহাস গড়ার সুযোগ স্কটল্যান্ডের

BD

শেষ দিকে পথ হারিয়ে বাংলাদেশের হার, সিরিজ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপ

ব্রাজিল বনাম হাইতি বিশ্বকাপ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

ফুটবল

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ইতিহাসের প্রাচীনতম ফুটবল

সিরিজ

লিটন-তাসকিন ছাড়াই জিম্বাবুয়ে সিরিজ, এলপিএলে খেলবেন পাঁচ টাইগার

ম্যানুয়েল নয়্যার

বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা দিলেন নয়্যার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa