Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা হাসপাতাল থেকে ভক্তদের যে বার্তা দিলেন পেলে
খেলাধুলা ফুটবল

হাসপাতাল থেকে ভক্তদের যে বার্তা দিলেন পেলে

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 4, 2022Updated:December 4, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক : আপাতত সুস্থ আছেন ফুটবলের সম্রাট পেলে। নিজের ইন্সটাগ্রাম পোস্টে পেলে জানিয়েছেন, তিনি ‘স্ট্রং’ রয়েছেন। শুধু তাই নয়, মেডিক্যাল বুলেটিনের সঙ্গে দীর্ঘ বার্তা দিয়েছেন পেলে। আশ্বস্ত করেছেন, বিশ্বকাপে ব্রাজিলের খেলা দেখবেন। আপাতত এই বার্তা কিছুটা হলেও স্বস্তি দিতে পারে তার ভক্তদের। খবর বিবিসি

হাসপাতাল থেকে ভক্তদের যে বার্তা দিলেন পেলের

Advertisement

বাংলাদেশ সময় রাত ৪ টার কিছু আগে নিজের ইন্সটাগ্রামে করা এক পোস্টে পেলে জানিয়েছে, ‘প্রিয় বন্ধুরা, প্রত্যেককে বলব আপনারা শান্ত এবং ইতিবাচক থাকুন। প্রচুর আশা নিয়ে আমি স্ট্রং রয়েছি। চিকিৎসা চলছে। চিকিৎসকদের পরামর্শ মতোই রয়েছি। সমস্ত চিকিৎসক এবং নার্সিং টিমকে ধন্যবাদ জানাতে চাই। তারা আমাকে যত্নে রেখেছে।’ সঙ্গে আরও যোগ করেন, ‘ঈশ্বরের প্রতি আমার অগাধ বিশ্বাস রয়েছে। আমার সুস্থতা কামনায় প্রত্যেকেটা বার্তা ভালোবাসার সঙ্গে গ্রহণ করেছি। এই ভালোবাসাই আমাকে স্ফূর্তিতে রেখেছে। বিশ্বকাপে ব্রাজিলের খেলা দেখব।’

এদিকে তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবারের এক মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী ব্রাজিল ফুটবল কিংবদন্তি পেলের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালের মেডিক্যাল নোটে বলা হয়েছে, “পেলের শ্বাসযন্ত্রের সংক্রমণের জন্য চিকিত্সা নিচ্ছেন তা ভাল প্রতিক্রিয়া দেখিয়েছে। গত ২৪ ঘন্টায় অবস্থার কোন অবনতি দেখা যায়নি।”

দীর্ঘদিন ধরেই ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন ফুটবলের সম্রাটখ্যাত ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে।  ক্যান্সারের জন্য এর আগে অস্ত্রোপচারও করতে হয়েছিল ৮২ বছর বয়সী সাবেক এই ফুটবল তারকার। ‘সাধারণ ফোলা’ এবং ‘হার্ট ফেইলিউর’ এর জন্য মঙ্গলবার (২৯ নভেম্বর) সাও পাওলের আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয় পেলেকে। সে সময় তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, নিয়মিত পরীক্ষার জন্যই হাসপাতালে নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। কোমোথেরাপিতেও সাড়া দিচ্ছেন না তিনি। আর তাই পেলেকে রাখা হয় প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে। খবর ডেইলি মেইল

 

View this post on Instagram

 

A post shared by Pelé (@pele)

বিশ্বকাপের মাঝে পেলের সঙ্কটজনক অবস্থার খবর ভারাক্রান্ত করেছিল ফুটবল বিশ্বকে। সোশ্যাল মিডিয়ায় ফুটবল ভক্তরা তার জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন। তার জন্য প্রার্থনা করছে তার ভক্তকূলসহ সারা বিশ্ব। দ্রুত তিনি সুস্থ হয়ে ফিরুন, এমন প্রত্যাশায় দিন গুনছে ব্রাজিলও। বিভিন্ন দেশের তারকা ফুটবলাররা পেলের আরোগ্য প্রার্থনায় বার্তা দিয়েছেন। পেলের সুস্থতা কামনা করে টুইট করেছে ফ্রান্সের ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। পেলের জন্য সবার কাছে প্রার্থনা চেয়েছেন তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa