Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছেন লতিফ, অনিশ্চয়তায় দিন কাটছে পরিবারের
জাতীয় বিভাগীয় সংবাদ

হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছেন লতিফ, অনিশ্চয়তায় দিন কাটছে পরিবারের

By Hasan MajorSeptember 13, 2024Updated:September 13, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক :  শেখ হাসিনার পতনের পর একটি আনন্দ মিছিলে যোগ দেয়ায় লক্ষ্মীপুর জেলার বাসিন্দা দোকানদার আব্দুল লতিফকে (৪৮) ছাত্রলীগ ও যুবলীগের দুর্বৃত্তরা কুপিয়ে মারাত্মক জখম করেছে। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছেন।

হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছেন লতিফ, অনিশ্চয়তায় দিন কাটছে পরিবারের

Advertisement
চিকিৎসকরা নিশ্চিত করে বলতে পারছেন না কবে তিনি পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাবেন। তাই পরিবারের একমাত্র উপার্জনক্ষম লতিফ এখন তার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিনাতিপাত করছেন।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর গত ৬ আগস্ট বিকেল সাড়ে তিনটা-চারটার দিকে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের ভূঁইয়া হাটে আনন্দ মিছিলে যোগ দেন। সে কারণে ছাত্রলীগ-যুবলীগের লোকজন মিছিলে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালায়। লতিফ এ হামলার শিকার হন।

তিনি মিছিল নিয়ে যাওয়ার সময় ছাত্রলীগ ও যুবলীগের একদল লোক তার ওপর বর্বর হামলা চালায়। কুপিয়ে গুরুতর আহত করে তাকে। কিছু বোঝার আগেই নিরীহ লতিফ নিষ্ঠুর আক্রমণের শিকার হন। তারা তাকে ছুরি, লাঠি ও রড দিয়ে কুপিয়ে পেটে মারাত্মক জখম করে।

উপর্যুপরি আঘাতের কারণে তার পেটের ভেতরের অন্ত্র বেরিয়ে আসে। খবর পেয়ে লতিফের স্বজনরা তড়িগড়ি ঘটনাস্থলে ছুটে যান। তার ক্ষতস্থান কাপড় দিয়ে বেঁধে রাখেন। যাতে তার শরীর থেকে পেটের ভেতরের অন্ত্র পুরোপুরি বেরিয়ে আসতে না পারে।
রক্তাক্ত লতিফকে পরবর্তীতে নিকটস্থ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তার ক্ষত দেখে তাৎক্ষণিকভাবে তাকে ঢামেক হাসপাতালে পাঠান।

ওই দিনে রাত ১১টায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। লতিফের স্ত্রী বিবি আছিয়া জানান, হাসপাতালে আনার পর রাত সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে ৫টা (৭ আগস্ট) পর্যন্ত অপারেশন হয় লতিফের।

তাকে একদিনের জন্য পোস্ট অপারেটিভ রুমে রাখা হয়। এর পর তাকে হাসপাতালের একটি ওয়ার্ডে স্থানান্তর করা হয় বলে জানান তিনি।

স্বামীর কষ্টের কথা বলতে বলতে অশ্রুসিক্ত চোখে বিবি আছিয়া চোখে-মুখে হতাশা নিয়ে বলেন, আমার স্বামীর আয় দিয়ে সংসার চলত। এখন এই নিষ্ঠুর পৃথিবীতে আমরা কীভাবে বাঁচব?’

স্ত্রী, ছেলে ও তিন মেয়ে নিয়ে লতিফের পরিবার। তার ছেলে একাদশ শ্রেণির ছাত্র এবং বড় মেয়ে দশম শ্রেণিতে পড়ে। দুই মেয়ের মধ্যে একজন চতুর্থ শ্রেণিতে পড়ে। আর আরেকজনের বয়স মাত্র তিন বছর।

লতিফ এখনো ঠিকমতো হাঁটতে পারছেন না। কবে পুরোপুরি সুস্থ হবেন তা নিশ্চিত নয়। বিকল্প আয়ের উৎস না থাকায় চরম কষ্টে দিন কাটছে পরিবারটির।

লতিফের স্ত্রী বলেন, আমরা বর্তমানে আত্মীয়স্বজনদের কাছ থেকে ধার-দেনা করে কোনো রকমে চলছি। এদিকে এবারের ভয়াবহ বন্যার পানিতে আমাদের লক্ষ্মীপুরের বাড়িও তলিয়ে গেছে।

লতিফের স্ত্রী আছিয়া বর্তমান আর্থিক সংকট কাটিয়ে উঠতে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছিল সাধারণ শিক্ষার্থীরা। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার সমস্যার যৌক্তিক সমাধানের পথে না গিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের আন্দোলন ঠেকাতে শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করায়।
আন্দোলন দমাতে পুলিশসহ বিভিন্ন বাহিনীকে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবহার করে। আন্দোলনের ধারাবাহিকতায় ১৬ জুলাই পুলিশের গুলিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে শহিদ হন। গুলির সামনে বুক চিতিয়ে দিয়ে অসীম সাহসিকতার পরিচয় দেন তিনি। তার এই আত্মদান বৈষম্যবিরোধী আন্দোলনের পাশাপাশি শিক্ষার্থী ও সাধারণ মানুষকে দারুণভাবে আলোড়িত করে। ওইদিন দেশের বিভিন্ন স্থানে আরো পাঁচজন শহিদ হন।

আন্দোলন পর্যায়ক্রমে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার এক দফা আন্দোলনে পরিণত হয়। দেশব্যাপী আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ সমর্থিত ক্যাডার ও সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে এক হাজারের বেশি মানুষ নিহত হয়। জনরোষে বেশ কয়েকজন পুলিশ সদস্যও নিহত হয়েছেন। গুলিবিদ্ধ কয়েক হাজার মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ছাত্র, গণতন্ত্রপন্থী রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ ও সাধারণ মানুষের ‘রেড মুভমেন্ট’ ও ‘বাংলা বসস্ত’- এর মুখে দেশ ছেড়ে পালাতে হয়েছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এর কিছুদিন পর সর্বশেষ সংসদ ভেঙে দেয়া হয়। পরে ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্র্বর্তী সরকার শপথ নেয়।

প্রকাশ্যে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্‌রীর, নিষেধাজ্ঞা প্রত্যাহারে দাবিও তুলেছে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
salahuddin

মামলাজটের কারণে অনেক ক্ষেত্রে আসামিরাই সুবিধা পাচ্ছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

June 25, 2026
Ruhul Kabir Rizvi

মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা উচিত হবে না : রিজভী

June 25, 2026
Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

June 25, 2026

Latest News

salahuddin

মামলাজটের কারণে অনেক ক্ষেত্রে আসামিরাই সুবিধা পাচ্ছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

Ruhul Kabir Rizvi

মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা উচিত হবে না : রিজভী

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

দিনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পেলেন মন্ত্রীর মর্যাদা

OTPMS

পেনশন নিয়ে সুখবর, চালু হচ্ছে ওপিটিএমএস

Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

অভিযান

পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa