জুমবাংলা ডেস্ক : রাজধানীর মিরপুরের একটি হাসপাতাল থেকে বিনামূল্যে চিকিৎসা নিয়ে ডাক্তারেরই মোবাইল চুরির অভিযোগ পাওয়া গেছে শাহিনুর ওরফে শাহিন হিজড়া নামে একজনের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।  হিজড়া সেজে বিনামূল্যে চিকিৎসা নিয়ে ডাক্তারের মোবাইল চুরি!

শনিবার সন্ধ্যায় পল্লবীর ১১ নম্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহিন হিজড়া সেজে ঘুরলেও আসলে তিনি হিজড়া নন। তিনি একজন পুরুষ। চুরির সুবিধার্থে তিনি হিজড়া সেজে ঘুরেন।
গ্রেফতার শাহিন ঝালকাঠি জেলার নলছিটি থানার বিটনা গ্রামের আবদুল মালেক গাজীর ছেলে।

মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, শাহিন একজন পুরুষ। কিন্তু তিনি হিজড়া সেজে বিভিন্ন স্থানে ঘুরেন চুরির উদ্দেশ্যে। গতকাল এই প্রতারক অসুস্থতার ভান করে হিজড়া সেজে কল্যাণপুরে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে যান। আর্থিকভাবে অসচ্ছল ও হিজড়া দেখে চিকিৎসক তাকে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেন।

চিকিৎসা শেষে শাহিন চলে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. তারিফুল ইসলাম দেখেন তার মোবাইল নেই! আশপাশে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর না পাওয়ায় সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হন হিজড়া সেজে চিকিৎসা নিতে আসা শাহিনই মোবাইল নিয়ে পালিয়ে গেছেন।

ওসি আরও বলেন, এ ঘটনায় মিরপুর থানায় অভিযোগ করা হলে পল্লবী থেকে শাহিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ এবং স্থানীয় হিজড়ারা এসে নিশ্চিত করেন শাহিন হিজড়া না, তিনি পুরুষ। চুরি করতেই তিনি এই হিজড়ার বেশ নিয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.