জুমবাংলা ডেস্ক : বাংলাদেশে হিন্দু-মুসলমান সবাই এক মন্তব্য করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন, আপনাদের কোনো ভয় নেই।

kadar_oka

Advertisement
তিনি বলেন, আপনাদের (হিন্দুদের) ভোটের মর্যাদা মুসলমানের চেয়ে কম নয়। আপনারা মাথা উঁচু করে দাঁড়াবেন। মেরুদণ্ড সোজা করে দাঁড়াবেন।

শনিবার (৫ অক্টোবর) পুরান ঢাকার শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এক বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সারা দেশে সরকারের শুদ্ধি অভিযানের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘এ অভিযান দলে অনুপ্রবেশকারী, স্বাধীনতাবিরোধী, অপকর্মকারী, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে। যারা মাইনোরিটি (সংখ্যালঘু) সম্পদ দখল করতে চায়, তাদের বিরুদ্ধে এ অভিযান।’

তিনি আরও বলেন, ‘এ অভিযান কোনো গোষ্ঠী বা ব্যক্তির বিরুদ্ধে নয়। এটি দুর্বৃত্তদের বিরুদ্ধে, দুর্বৃত্তায়নের চক্র ভেঙে দিতেই এ অভিযান।’

ভারত সফরে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, তৃণমূল পর্যায়ের কাউন্সিলে ও সম্মেলনে যাতে কোনোভাবেই বিতর্কিতরা জায়গা না পায়। তার নির্দেশনা অনুযায়ী, সে বিষয়ে আমরা সতর্ক আছি।’

ভারত-বাংলাদেশ সফরের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অনেক ভালো। নরেন্দ্র মোদি সরকারের সাহসিকতার কারণে ছিটমহলের মতো সীমান্ত সমস্যার সুরাহা করেছেন। সমুদ্রসীমার বিষয়ে জাতিসংঘের রায়ের বিরুদ্ধে তারা আপিল না করে তারা সুসম্পর্ক বজায় রেখেছে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google