জুমবাংলা ডেস্ক : দেশের বাজারে চাহিদা থাকায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে তেঁতুল বিচি আমদানি শুরু হয়েছে। ভারতের তামিলনাড়ু ও উড়িষ্যাসহ বিভিন্ন রাজ্য থেকে এসব তেঁতুল বিচি আমদানি হচ্ছে।

হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে এলো তেঁতুলের বিচি
ফাইল ছবি
Advertisement

চট্টগ্রামের ইকবাল ট্রেডিং নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব তেঁতুলের বিচি আমদানি করছে।

সোমবার (২৩ মে) বিকালে ভারত থেকে তেঁতুলের বিচিবোঝাই একটি ট্রাক হিলি বন্দরে প্রবেশ করে। পরে আরও একটি তেঁতুলের বিচিবোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করে।

কয়েল তৈরি ও কীটনাশক কারখানায় কাঁচামাল হিসেবে চাহিদা থাকায় ভারত থেকে এসব তেঁতুল বিচি আমদানি হচ্ছে বলে জানান আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি।
হিলি কাস্টমসের তথ্যমতে, সোমবার (২৩ মে) হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় দুটি ট্রাকে ৫০ মেট্টিক টন তেঁতুলের বিচি আমদানি হয়েছে।

আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি হায়াত মোহাম্মদ শেরেকুল বলেন, এসব তেঁতুলের বিচি কয়েল কারখানা ও কীটনাশক কারখানায় কাঁচামাল হিসেবে আমদানি হচ্ছে। এর আগে এসব তেঁতুলের বিচি অন্যান্য দেশ থেকে আমদানি হলেও বর্তমানে ভারতের তামিলনাড়ু থেকে আমদানি করা হচ্ছে। দেশের কোম্পনিগুলোতে ব্যাপক চাহিদা রয়েছে এসব তেঁতুলের বিচির।

তেঁতুলের বিচি ভারতীয় ট্রাক থেকে অনলোড করার সময় বন্দরের কয়েকজন শ্রমিক বলেন, যখন শুনলাম তেঁতুলের বিচি অনলোড করতে হবে তখন একটু অবাক হলাম। অবাক হবারই কথা, ভারত থেকে আমদানি হচ্ছে তেঁতুল বিচি! যদিও দেশের মানুষ তেঁতুল খাওয়ার পর বিচি ফেলে দেয়। দেশে যার নেই কোনো মূল্য, সেই তেঁতুলের বিচি প্রথমবারের মতো ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে।

সবচেয়ে সুন্দর হাতের লেখা, হার মানাবে কম্পিউটারের ফন্টকেও

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.