Advertisement
জুমবাংলা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদে সরকারি দলের হুইপ পদে মাশরাফী বিন মুর্তজাসহ আরও দুই জন নতুন মুখ আসছেন।

তারা হচ্ছেন- জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনে আওয়ামী লীগের এমপি মাশরাফি বিন মুর্তজা, (নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু ও কক্সবাজার-৩ আসনের এমপি সাইমুম সরওয়ার কমল। জাতীয় সংসদ সচিবালয়ে সূত্রে এমন তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ সোমবারই রাষ্ট্রপতির কার্যালয় থেকে চিফ হুইপসহ সরকার দলীয় হুইপদের নিয়োগ দেওয়া হতে পারে। এরপর সংসদ সচিবালয় সেই নিয়োগের প্রজ্ঞাপন জারি করবে।

এর আগে, গত ১০ জানুয়ারি সংসদ সদস্যদের শপথের দিন সরকার দল থেকে জানানো হয়েছিল চিফ হুইপ পদে নূর-ই আলম চৌধুরী লিটনই বহাল থাকছেন। এ ছাড়া বর্তমান সংসদের হুইপ ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ স্বপনও বহাল থাকছেন একই পদে।

সূত্র আরও জানায়, চিফ হুইপসহ হুইপ নিয়োগের ফাইল ইতোমধ্যেই প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। সেখানে সম্মতি মিললে রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হবে। এরপরই সংসদ সচিবালয় তার গেজেট প্রকাশ করবে।

মেট্রোরেলে চড়ে পরিবেশ অধিদপ্তর পরিদর্শনে গেলেন মন্ত্রী

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.