TbBTK99jnFwk8AhC2kzaDmORxSGgZnWmOAWqvZfv

Advertisement

জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের পটিয়া আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অপরাধে ‘যুবলীগ’ নেতা জমির উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় শুক্রবার বিকালে পটিয়া পৌর সদরের মাঝেরঘাটা নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন বলেন, ‘ফেসবুকে ক্রমাগত মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে জমির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। শুনেছি তিনি যুবলীগ নেতা। তবে কোন পদে আছেন জানি না।’

জমির উদ্দিন এক সময় পটিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

গত কিছুদিন ধরে হুইপ সামশুল হকের বিরুদ্ধে ফেসবুকে ক্রমাগত স্ট্যাটাস দিয়ে আসছিলেন।

এমপি সামশুল হকের পক্ষে আবু সাঈদ তানভীর নামে একজন বাদী হয়ে জমিরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পটিয়া থানায় মামলাটি দায়ের করেন। খবর-ইউএনবি’র

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.