জুমবাংলা ডেস্ক: ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় কর্মরত পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) দেওয়ান লালন আহমেদ আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা দেড়টায় হৃদরোগে আক্রান্ত হয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা, এক বোন, এক ভাইসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ছাঁওয়ালী গ্রামে। তাঁর পিতার নাম মরহুম মোঃ নুরুল ইসলাম এবং মাতা মরহুমা রওশন আরা বেগম।

দেওয়ান লালন আহমেদ ২৪তম বিসিএস (পুলিশ) ব্যাচে ২০০৫ সালের ০২ জুলাই সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি এ বছরের জুলাই মাসের ৭ তারিখে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় যোগদান করেন।
এসপি লালন

Advertisement

মরহুমের নামাজে জানাজা আজ (১৪ জুলাই) বাদ আসর রাজারবাগ পুলিশ লাইন্সে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হবে এবং আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদের মৃত্যুতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোক বাণীতে আইজিপি বলেন, দেওয়ান লালন আহমেদ একজন প্রতিভাবান কর্মকর্তা ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে আমরা একজন দক্ষ কর্মকর্তাকে হারালাম।

আইজিপি মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

বন্যার্তদের জন্য ১০ কোটি টাকার চেক হস্তান্তর করলেন সেনাপ্রধান

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.