
হেফাজতের নেতাদের দুদকে ডাকার বিষয়ে বুধবার (০৯ জুন) দুদক সচিব মো. ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার সাংবাদিকদের জানান।
তিনি বলেন, ইতোমধ্যে হেফাজত নেতাদের তথ্য উপাত্ত চেয়ে কমিশন থেকে বিএফআইইউকে চিঠি দেয়া হয়েছে। সেই চিঠির আলোকে তারা বিভিন্ন ব্যাংকের কাছে আর্থিক লেনদেনের তথ্য চেয়েছেন। এছাড়া কমিশন থেকে ওই নেতাদের সম্পদের বিষয়ে ভূমি অফিসে চিঠি দেয়া হয়েছে। পাসপোর্ট অফিস ও ইমিগ্রেশনে চিঠি দেয়া হয়েছে। সব তথ্য সংগ্রহ করার পর তাদের জিজ্ঞাসাবাদের বিষয়ে অনুসন্ধান দল পরবর্তী করণীয় ঠিক করবেন। অনুসন্ধানের প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



