Advertisement

স্পোর্টস ডেস্ক : কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে আট উইকেটে ২৯৪ রানের বিশাল সংগ্রহ করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের প্রয়োজন ২৯৫ রান।

মিরাজের বিদায় :

সাব্বিরের পর দ্রুত বিদায় নিতে হয় মেহেদি হাসান মিরাজকেও। ২৭তম ওভারে লাহিরু কুমারার বলে আউট হন তিনি। কুমারার চতুর্থ বলটি তুলে মারতে যান মিরাজ। কিন্তু এক্সট্রা কাভারে ধনঞ্জয়ার হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

আবারো বিপদে বাংলাদেশ: 

২৫ তম ওভারে বোলিংয়ে এসে বাংলাদেশ শিবিরে আঘাত হেনেছেন শ্রীলঙ্কার পেসার লাহিরু কুমারা। সাব্বির রহমানকে (৭) ধনঞ্জয়া ডি সিলভার হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরত পাঠিয়েছেন তিনি। কুমারার করা বলটি ড্রাইভ করতে চেয়েছিলেন সাব্বির। তবে এক্সট্রা কাভার অঞ্চলে ডাইভ দিয়ে দারুণ ক্ষিপ্রতায় ক্যাচটি লুফে নেন ধনঞ্জয়া। ফলে ১০৫ রানে ৬ উইকেট হারিয়ে আবারো বিপদে পড়েছে বাংলাদেশ।

সৌম্যর ১১তম হাফ সেঞ্চুরি : 

এক প্রান্তে ধারাবাহিকভাবে উইকেট পড়তে থাকলেও বিরুদ্ধ স্রোতে ব্যাটিং করে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার সৌম্য সরকার। এটি তাঁর ওয়ানডে ক্যারিয়ারের ১১তম হাফ সেঞ্চুরি।

আবারো ব্যর্থ মাহমুদউল্লাহ : 

প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৩ এবং ৬ রান করা মাহমুদউল্লাহ ব্যর্থ হয়েছেন আজকের ম্যাচেও। দলীয় ৮৩ রানের মাথায় ডানহাতি পেসার দাশুন শানাকার তৃতীয় শিকার হয়ে ফেরেন তিনি। শানাকার ২০তম ওভারের চতুর্থ বলটি মাহমুদউল্লাহর ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক কুশল পেরেরা গ্লাভসে জমা হয়। এক হাতে দারুণ একটি ক্যাচ লুফে নেন পেরেরা। এর ফলে ৯ রান নিয়ে সাজঘরে ফিরতে হয় অলরাউন্ডার মাহমুদউল্লাহকে।

ব্যর্থতার মিছিলে যোগ দিলেন মিঠুন : 

দাশুন শানাকার দ্বিতীয় শিকার হয়ে ফিরেছেন মোহাম্মদ মিঠুন। মাত্র চার রান করে কুমারাকে ক্যাচ দিয়ে আউট হতে হয়েছে তাঁকে। দলীয় ৬০ রানের মাথায় ৪ উইকেট হারিয়ে বিপদে পড়েছে সফরকারীরা।

আশা জাগিয়ে ফিরলেন মুশফিক : 

তামিম-বিজয়ের বিদায় পর আশা জাগিয়েছিলেন ইনফর্ম ব্যাটসম্যান মুশফিকুর রহিম। কিন্তু ভালো খেলতে খেলতে বিদায় নিয়েছেন তিনিও। শানাকার বলে মেন্ডিসকে ক্যাচ দিয়ে ফিরেছেন এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান।

প্রত্যাবর্তন রাঙাতে ব্যর্থ বিজয় : 

লম্বা সময় পর জাতীয় দলের একাদশে জায়গা মিলেছে এনামুল হক বিজয়ের। যদিও প্রত্যাবর্তন রাঙাতে ব্যর্থ হয়েছেন তিনি। রাজিথার বলে ফার্নান্দোকে ক্যাচ দিয়ে মাত্র ১৪ রানেই ফিরেছেন বিজয়।

আবারও ব্যর্থ তামিম :

ব্যর্থতার বেড়াজাল থেকে বের হতে পারছেন না অধিনায়ক তামিম ইকবাল (২)। এই ম্যাচেও ব্যর্থ হলেন তিনি। বড় লক্ষ্য তাড়ায় কাসুন রাজিথার বলে উইকেটরক্ষক কুশল পেরেরাকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর :  

শ্রীলঙ্কা : ২৯৪/৮ (৫০ ওভার) (ম্যাথুস ৮৭, মেন্ডিস ৫৪, করুনারত্নে ৪৬; সৌম্য ৩/৫৬, শফিউল ৩/৬৮)

বাংলাদেশ : ১১৭/৮ (৩১ ওভার) (সৌম্য ৫৬*, তাইজুল -০*;  শানাকা-৩/২৭, রাজিথা-২/১৭)

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.