Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার সিলেটে প্রধানমন্ত্রী, হেলিকপ্টার থেকে প্রত্যক্ষ করলেন বন্যা পরিস্থিতি
জাতীয় বিভাগীয় সংবাদ সিলেট স্লাইডার

সিলেটে প্রধানমন্ত্রী, হেলিকপ্টার থেকে প্রত্যক্ষ করলেন বন্যা পরিস্থিতি

By Hasan MajorJune 21, 2022Updated:June 21, 20222 Mins Read

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Advertisement
নিজস্ব প্রতিবেদক: হেলিকপ্টারে থেকে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাসহ সংলগ্ন এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তাঁকে বহনকারী হেলিকপ্টারটি ‘লো ফ্লাই মোড’ বজায় রেখে উড়তে থাকে।

বন্যাদুর্গত এলাকার ক্ষয়ক্ষতি পরিদর্শন শেষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সকাল ১০টা ১০ মিনিটে সিলেট সার্কিট হাউসে পৌঁছেন সরকারপ্রধান।  সেখানে তাঁর বিভাগীয় ও জেলা প্রশাসন এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব, এসএসএফের মহাপরিচালক, প্রধানমন্ত্রীর সামরিক সচিব, একান্ত সচিব-১, ব্যক্তিগত চিকিৎসক, এডিসি ও বিটিভির ক্যামেরাম্যান।

এছাড়া আরও আছেন তথ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পরিবেশমন্ত্রী, পানি সম্পদ উপমন্ত্রী, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, আহমদ হোসেন ও সুজিত রায় নন্দী, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, পিজিআরের কমাণ্ডার, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১, এসএসএফের ৪ জন এবং মিডিয়া ৪ জন সদস্য।

প্রধানমন্ত্রী সকাল ৮টায় হেলিকপ্টারে করে সিলেটের উদ্দেশ্যে রওনা করেন।

এর আগে বন্যার পানিতে বিস্তীর্ণ এলাকা সমুদ্রে পরিণত হওয়া বিশেষ করে সিলেটের উত্তর-পূর্বাঞ্চলে বন্যার্তদের সরিয়ে নিতে এবং অসহায় মানুষকে সাহায্যের জন্য বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে কর্তৃপক্ষ সেনা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়। একইসঙ্গে নৌবাহিনী ও বিমান বাহিনীর ইউনিটগুলিকে ডাকা হয়েছে।

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার ১৫ থেকে ১৮ জুন বন্যা কবলিত জেলাগুলোর জেলা প্রশাসকদের তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে নগদ ২ কোটি ২ দশমিক ২৫ লাখ টাকা, ৪শ’ মেট্রিক টন চাল এবং ৪১,০০০ প্যাকেট শুকনো ও অন্যান্য খাবার বরাদ্দ করেছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
আয়েশা

দুই হাত ছাড়াই মাস্টার্স পাস, সরকারি চাকরির অপেক্ষায় সংগ্রামী আয়েশা

June 26, 2026
কারখানা

একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে শ্রমিকদের অনিশ্চয়তা

June 26, 2026
তারেক

চীনের তিয়েনআনমেন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

June 26, 2026

Latest News

আয়েশা

দুই হাত ছাড়াই মাস্টার্স পাস, সরকারি চাকরির অপেক্ষায় সংগ্রামী আয়েশা

কারখানা

একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে শ্রমিকদের অনিশ্চয়তা

তারেক

চীনের তিয়েনআনমেন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কারণ

নির্বাচনি ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ

বৈঠক

শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব

জব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ৫৩ কেজি গাঁজা ও ৫৫টি গরুসহ ২৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa