Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home হেলিকপ্টারে সপরিবারে বাড়িতে আসা সেই ব্যবসায়ী আসলে মানবপাচারকারী
অপরাধ-দুর্নীতি

হেলিকপ্টারে সপরিবারে বাড়িতে আসা সেই ব্যবসায়ী আসলে মানবপাচারকারী

By Saiful IslamFebruary 26, 20202 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : কিছুদিন পরপরই হেলিকপ্টারে সপরিবারে রাজবাড়ীর গ্রামের বাড়িতে আসতেন। সবসময় হাতে থাকতো ওয়াকিটকি ও একাধিক সশস্ত্র দেহরক্ষী। নতুন ডিসি-এসপি এলেই দিতেন ক্রেস্ট ও বড় ফুলের তোড়া।

বিভিন্ন ওয়াজ মাহফিল ও ধর্মীয় প্রতিষ্ঠানে বড় অংকের ডোনেশন দিয়ে হতেন অতিথি। নিজেকে পরিচয় দিতেন বিশিষ্ট শিল্পপতি, সিকিউরিটি কোম্পানির মালিক, উইনার গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান হিসেবে।

ঈদের সময় ঢাকঢোল পিটিয়ে অনেক মানুষের মধ্যে যাকাতের কাপড় বিতরণ করতেন। শীতের সময় কম্বল দিতেন। দামি গাড়িতে চড়তেন। আলীশান বাড়িতে বসবাস ও রাজার হালে জীবনযাপন করতেন। এখন জানা গেল তিনি একজন প্রতারক ও মানবপাচারকারী।

সোমবার রাতে ঢাকার বারিধারা ডিওএইচএস এলাকা থেকে র‌্যাব তাকে মানব পাচার ও প্রতারণার অভিযোগে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে শতাধিক পাসপোর্ট, অনুমোদনহীন ওয়াকিটকিসহ প্রতারণায় ব্যবহৃত নানা সরঞ্জাম জব্দ করা হয়।

র‌্যাব জানায়, রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ধাওয়াপাড়া এলাকার বাসিন্দা আবদুল্লাহ আল মামুন ওরফে কেসমত পত্রিকায় চটকদার বিজ্ঞাপন দিয়ে নানা প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিত। কখনো কখনো ভয় দেখিয়ে আদায় করতো অর্থ। টাকা ফেরত চাইতে এসে অনেকে মারধরের শিকারও হয়েছেন। নিজেকে ক্ষমতাধর জাহির করতে তিনি ওয়াকিটকির অনৈতিক ব্যবহার করতেন। প্রতারণার টাকায় গ্রামে যেত হেলিকপ্টারে চরে। অফিস কর্মচারীদের কাউকেই সে দুই মাসের বেশি চাকরিতে রাখতেন না।

এদিকে র‌্যাবের হাতে গ্রেফতারকৃত আবদুল্লাহ আল মামুন ওরফে কেসমতের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার হাটখোলাভিটা গ্রামের হাজী মো. আলাউদ্দিন ভুঁইয়া (৪৪) নামে এক ভুক্তভোগী বাদী হয়ে ডিএমপির ক্যান্টনমেন্ট থানায় মানব পাচারের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, আবদুল্লাহ আল মামুন ওরফে কেসমত বিভিন্ন এলাকার প্রায় ৫০ জনকে বিদেশে পাঠানোর নামে দালাল চক্রের সহায়তায় মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। তাদের মধ্যে হাজী মো. আলাউদ্দিনের কাছ থেকে ৮০ লাখ, আলী আকবরের কাছ থেকে ২৩ লাখ টাকা, আবদুল আলিমের কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা, ইসমাইল হোসেনের কাছ থেকে ৪ লাখ ও ফয়সালের কাছ থেকে ৩২ লাখ টাকা নিয়ে তাদেরকে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রাখে। সেখানে আটকে রেখে বিদেশে পাঠানোর জন্য আরও টাকা আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করতে থাকে।

বন্দীদশা থেকে কৌশলে পালিয়ে হাজী মো. আলাউদ্দিন ভুঁইয়া র‌্যাব-২ ঢাকার কোম্পানি অধিনায়ককে অবহিত করেন। পরে র‌্যাবের একটি দল সোমবার রাত সাড়ে ৯টার দিকে বারিধারা ডিওএইচএসের একটি ভবনের ৭ তলায় উইনার ইন্টারন্যাশনাল ট্রাভেলস নামক প্রতিষ্ঠানের অফিস থেকে আবদুল্লাহ আল মামুন ওরফে কেসমতকে আটক করে। সেখানকার একটি কক্ষে আটকে রাখা আলী আকবর, আবদুল আলিম, ইসমাইল হোসেন ও ফয়সালকে উদ্ধার করা হয়। সূত্র: যুগান্তর

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
হিসান রহমান

তিন বছরের শিশু যাত্রীকে নিয়ে ইজিবাইক চালক চম্পট

January 29, 2026
Dodok

দুদকের জালে রূপায়ণ ও রাজউকের ৪৩ জন, দখল ও জালিয়াতির ভয়াবহ অভিযোগ

January 26, 2026
মরদেহ

কেরানীগঞ্জে গৃহশিক্ষিকার ফ্ল্যাট থেকে নিখোঁজ ছাত্রী ও মায়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার

January 17, 2026
Latest News
হিসান রহমান

তিন বছরের শিশু যাত্রীকে নিয়ে ইজিবাইক চালক চম্পট

Dodok

দুদকের জালে রূপায়ণ ও রাজউকের ৪৩ জন, দখল ও জালিয়াতির ভয়াবহ অভিযোগ

মরদেহ

কেরানীগঞ্জে গৃহশিক্ষিকার ফ্ল্যাট থেকে নিখোঁজ ছাত্রী ও মায়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রানা প্রতাপ হত্যা

যশোরে গুলি করে রানা প্রতাপ হত্যার ঘটনায় যুবক আটক

স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি হত্যা

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রাজধানীর সেই স্কুলছাত্রী খুন

স্কুলছাত্রী

বনশ্রীতে স্কুলছাত্রী হত্যার ঘটনায় র‍্যাবের অভিযান, হোটেলকর্মী মিলন গ্রেফতার

dudok

ময়মনসিংহে এডিপির ৮ প্রকল্পের ৭৫ লাখ টাকা আত্মসাৎ

sahriar alam

স্ত্রী-সন্তানসহ সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

said kokhon

সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.