হোয়াইওয়াশ এড়াতে ইংল্যান্ডকে চ্যালেঞ্জিং টার্গেট দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে আগের দুই ম্যাচেই হেরে সিরিজ খুইয়ে ফেলেছে স্বাগতিক বাংলাদেশ। ফলে সিরিজের তৃতীয় ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোই লক্ষ্য বাংলাদেশের। সেই লক্ষ্যে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারিয়ে চাপে পড়েছিল টাইগাররা। তবে মিডল অর্ডারে তিন ব্যাটার নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের ফিফটিতে ২৪৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে তামিম ইকবালের দল।

সোমবার (৬ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারে স্যাম কারানের বলে উইকেটের পিছনে জস বাটলারের হাতে ক্যাচ তুলে দেন ওপেনার লিটন দাস। টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হয়ে ব্যর্থতার পরিচয় দেন ডানহাতি এই ব্যাটসম্যান।

এরপর তৃতীয় ওভারে সাজঘরে ফেরেন টাইগার কাপ্তান তামিমও। কারানের ওভারের শেষ বলে প্যাডের ওপর থেকে ফ্লিক করতে গিয়ে লিডিং-এজড হয়ে পয়েন্টে জেমস ভিন্সের সহজ ক্যাচে আউট হন ড্যাশিং এই ওপেনার। বিদায়ের আগে ৬ বলে ১১ রান করেন দেসসেরা এই ওপেনার।

Advertisement

এলোমেলো ব্যাটিংয়ে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বিপর্যয়ের মুখে পড়া বাংলাদেশের ইনিংস মেরামতের গুরুদায়িত্ব নেন নাজমুল শান্ত-মুশফিক। ইংলিশ বোলারদের চাপ সামলে নাজমুল-মুশফিক জুটিটা বেশ জমেও উঠেছিল। তাদের ৯৮ রানের জুটি গড়ে দলের সংগ্রহ একশো পারও করেন।

তবে দলীয় ১১৫ রানের মাথায় শান্ত রান আউটের ফাঁদে পড়ে বিদায় নিলে সে জুটিও ভেঙে যায়। চলতি সিরিজে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি হাঁকানো শান্ত ৭১ বলে পাঁচ বাউন্ডারিতে ৫৩ রান করেন। নাজমুলের ফিরে যাওয়ার দুই বল পর ক্যারিয়ারের ৪৩তম ফিফটির দেখা পান অভিজ্ঞ মুশফিক।

কিন্তু সাকিবের সঙ্গে জুটি ৩৮ রানের বেশি দূর নিয়ে যেতে পারেননি মুশফিক। ইংলিশ স্পিনার আদিল রশিদের গুগলিতে মুশি বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। বিদায়ের আগে ৯৩ বলে ৬টি চারের সাহায্যে ৭০ রানের ইনিংস খেলেন মুশফিক। এরপর রশিদের দ্বিতীয় শিকার হয়ে আউট হয়ে যান মাহমুদউল্লাহ রিয়াদও (৮)।

রিয়াদের বিদায়ের পর আফিফকে সঙ্গে দিয়ে বাংলাদেশের সংগ্রহ দুইশো ছাড়িয়ে নিয়ে যান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। দলীয় ২১২ রানের মাথায় তাদের ৪৯ রানের জুটি ভাঙে আফিফের ১৫ রান করে বিদায়ে। কিন্তু অপর প্রান্তে নিজের ক্যারিয়ারের ৫২তম হাফ সেঞ্চুরি তুলে নেন টাইগার পোষ্টারবয়।

মেহেদি মিরাজ ৫ ও তাইজুল ইসলাম ২ রান করে দ্রুত আউট হয়ে গেলেও সাবলীলভাবে ব্যাটিং করতে থাকেন সাকিব। তবে শেষদিকে দ্রুত রান তোলার প্রেক্ষিতে ইনিংস শেষ হওয়ার আগের ওভারে ৭১ বলে ৭৫ রান করে সাজঘরে ফেরেন টাইগার অলরাউন্ডার।

সাকিবের বিদায়ের পরের বলেই মোস্তাফিজুর রহমান লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নিলে নির্ধারিত সময়ের আগেই ৪৮.৪ ওভারে ২৪৬ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ।

বোলিংয়ে ইংল্যান্ডের পক্ষে পেসার জোফরা আর্চার একাই ৩ উইকেট শিকার করেন। আদিল রশিদ ও স্যাম কারান নেন ২ টি করে উইকেট। এছাড়া ক্রিস ওকস আর অভিষিক্ত রেহান আহমেদ লাভ করেন ১টি করে উইকেট।

ভূমিকম্পে সর্বস্ব হারানো শিশুর দায়িত্ব নিলেন রোনালদো

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.