
ক্রেতাদের অভিযোগ, বিভিন্ন সময়ে দুর্যোগ দেখা দিলে একটি অসাধু চক্র জরুরি জিনিসপত্র মজুত করে, দাম বাড়িয়ে দেয়। আর এখন সেই সুযোগ গ্রহণ করছেন অসাধু ব্যবসায়ীরা। তবে হ্যান্ড স্যানিটাইজার না থাকার বিষয়ে সরবরাহ কম থাকার অজুহাত দেখাচ্ছেন দোকানদাররা। তাদের মতে, কোম্পানি থেকে চাহিদার তুলনায় সরবরাহ কম। চাহিদার তুলনায় হ্যান্ড স্যানিটাইজার বিক্রি করতে পারছেন না। খালি হাতে ফেরাতে হচ্ছে ক্রেতাদের। ফার্মেসিতে কোনো প্রকার মাস্কও পাওয়া যাচ্ছে না। যা আসে তা সল্প সময়েই বিক্রি হয়ে যায়। আবার অনেকেই অগ্রিম অর্ডার দিয়ে রাখছেন। তাই যারা আগে অর্ডার দিচ্ছেন তাদেরকে আগে স্যানিটাইজার দেয়া হচ্ছে।
এদিকে সংকট মোকাবেলায় ব্যক্তিগত উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন করছে অনেক প্রতিষ্ঠান। আজ থেকে মাঠ পর্যায়ে স্যানিটাইজার বিক্রি করবে রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান ক্যারু এন্ড কোং। সূত্র : ইনকিলাব
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



