Advertisement

জুমবাংলা ডেস্ক: বরগুনায় দিন-দুপুরে স্ত্রীর সামনে স্বামী রিফাত শরীফকে কু*পিয়ে হ*ত্যার ঘটনার পরিকল্পনা করা হয় হ*ত্যাকাণ্ডের আগের দিন ‘০০৭’ নামের একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে।

ওই গ্রুপে কে কখন কি অ*স্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হবে তার নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা অনুযায়ী গত বুধবার সকালে রিফাতকে কু*পিয়ে হত্যা করা হয়। এ ম্যাসেঞ্জার গ্রুপটির নেতৃত্বে ছিলেন রিফাত শরীফ হ*ত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি নয়ন বন্ড। তিনি পুলিশের সঙ্গে ব*ন্দুকযু*দ্ধে নিহত হয়েছেন।

এদিকে, নয়ন বন্ড পরিচালিত ফেসবুক ‘০০৭’ গ্রুপের সদস্য হওয়ার অভিযোগে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ছাত্রাবাস থেকে দ্বিতীয় সেমিস্টারের এক ছাত্রকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বরিশাল বিমানবন্দর থানায় দুটি জিডি করা হয়েছে।

নিখোঁজ মাহাথির মোহাম্মাদ গৌরনদী উপজেলার মো. ফরিদ হোসেনের ছেলে এবং রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। ছাত্রাবাসে থেকে পড়াশোনা করে আসছিলেন মাহাথির।

জিডি সূত্রে জানা যায়, ৩০ জুন রাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে ৮ থেকে ১০ জনের একটি দল ক্যাম্পাসের মূল ফটকের দারোয়ানকে ভ*য়ভীতি দেখিয়ে ছাত্রাবাসে প্রবেশ করে। এ সময় তারা ২০৫ ও ২০৬ নম্বর কক্ষে তল্লাশি চালায়। পরে ২০৬ নম্বর কক্ষ থেকে মাহাথির মোহাম্মাদকে তুলে নিয়ে যায়। যাওয়ার সময় উপস্থিত শিক্ষার্থীদের বলে যায় মাহাথির বরগুনার রিফাত হ*ত্যার পরিকল্পনার সঙ্গে জড়িত এবং ফেসবুক গ্রুপ ‘০০৭’র সদস্য।

রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ গোলাম মো. ইদ্রিস বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো সংস্থা ক্যাম্পাসে প্রবেশের জন্য অনুমতি নেয়নি। তবে সিসি ক্যামেরার ফুটেজে ৮ থেকে ১০ জন অ*স্ত্রধারীকে দেখা গেছে। তারা ভেতরে ঢুকে মাহাথিরকে ধরে নিয়ে যাচ্ছেন। এ ঘটনায় আমাদের পক্ষ থেকে মঙ্গলবার বিমানবন্দর থানায় জিডি করা হয়েছে।

মাহাথির মোহাম্মাদের বাবা মো. ফরিদ হোসেন বলেন, চারদিন পার হয়ে গেলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সংস্থা মাহাথিরকে গ্রেপ্তার বা আটকের বিষয়টি স্বীকার করেনি। বিভিন্ন জায়গায় সন্ধান করেছি। ছেলে নিখোঁজের ঘটনায় ১ জুলাই বিমানবন্দর থানায় জিডি করেছি। বুধবার সন্ধ্যা পর্যন্ত মাহাথিরের খোঁজ পাইনি আমরা।

বিমানবন্দর থানা পুলিশের ওসি এসএম মাহাবুব উল আলম বলেন, মাহাথির মোহাম্মাদের নি*খোঁজের ঘটনায় থানায় দুটি জিডি করা হয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

ওসি মাহাবুব উল আলম আরও বলেন, আমার থানা পুলিশ বা ডিবি পুলিশ রহমতপুর কৃষি প্রশিক্ষণ ছাত্রাবাসে গত কয়েকদিনে অভিযান চালায়নি। অন্য কোনো বাহিনী অভিযান চালিয়েছে কি-না তারও খবর পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছি আমরা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.