
জুমবাংলা ডেস্ক : চলমান কঠোর লকডাউনের প্রথমদিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতে আটক হয়েছিল ৪৯৭ জন। এবার তাদের আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শুক্রবার (২ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। দুপুর থেকে একে একে তাদের আদালতে হাজির করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তাদের দুইশ’ থেকে দুই হাজার টাকা পর্যন্ত জরিমানা করে আদেশ দেন।
সিএমএম কোর্ট হাজতের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
লকডাউনে বিনা কারণে বাইরে যাওয়ায় আটক ৪৯৭ জন।
শহিদুল ইসলাম বলেন, প্রায় ৬০০ মানুষকে ডিএমপি আইনে মামলা দিয়ে হাজির করা হয়। আদালত তাদের বিভিন্ন পরিমাণে জরিমানা করে আদেশ দেন। সেই জরিমানা পরিশোধ সাপেক্ষে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


