
নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে দলটির সংগ্রহ ২২০ রান। ফলে ফরচুন বরিশালের জিততে হলে রানের পাহাড় পাড়ি দিতে হবে।
ছক্কা বৃষ্টিতে তিন অঙ্কের মাইলফলক ছুঁলেন বাঁহাতি ওপেনার। ৫২ বলে ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি পেয়েছেন শান্ত। তবে একটুর জন্য বাংলাদেশের টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড গড়তে পারেননি। ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি বিপিএলের ফাইনালে তামিম সেঞ্চুরি পেয়েছিলেন ৫০ বলে। শান্ত বঙ্গবন্ধু বিপিএলে সেঞ্চুরি পেয়েছিলেন ৫১ বলে। এবার দ্বিতীয় সেঞ্চুরি পেলেন ১ বল বেশি খেলে।
সেঞ্চুরিতে পৌঁছতে শান্ত হাঁকান ১০ ছক্কা। চার মারেন মাত্র ৪টি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



