Advertisement

স্পোর্টস ডেস্ক : ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ের ১০ বছর পূর্তির আনন্দে উদ্বেলিত ভারত। মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, গৌতম গম্ভীরদের দুরন্ত খেলা আজও চোখে ভাসে ক্রিকেটপ্রেমীদের। দর্শকদের স্মৃতিতে অমলিন টুর্নামেন্টের সেমিফাইনালে ভারত বনাম পাকিস্তানের হাই-ভোল্টেজ ম্যাচটিও। যে ম্যাচ হারতে হয়েছিল ইমরান খানের দেশকে। পরাজিত দলের অন্যতম সদস্য হিসেবে সেদিনের কথা আজও মনে রেখেছেন স্পিডস্টার শোয়েব আখতার।

১০ বছর পেরিয়ে গেলেও ভারতের কাছে হারের আক্ষেপ এখনও যাচ্ছে না রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের। শুক্রবার (০২ এপ্রিল) সামাজিক মাধ্যমে পাকিস্তানের সাবেক এই পেস তারকা লেখেন, ‘সেইদিন আমি পাকিস্তানকে বিশ্বকাপ ফাইনালে তোলার সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলাম। সবকিছু ঠিকঠাক থাকলে ২০১১ সালের ২ এপ্রিলের ফাইনালে আমরাই খেলতাম।’

সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে চোটের কারণে খেলতে পারেননি শোয়েব। তাঁর জায়গায় খেলা ওয়াহাব রিয়াজ ভারতের বিরুদ্ধে পাঁচ উইকেট পেলেও সেই ম্যাচে জিততে পারেনি পাকিস্তান। এই নিয়েই আক্ষেপের সুর শোয়েবের গলায়।

প্রথমে ব্যাট করে ভারত ২৬০ রান তোলে। ১১৫ বলে ৮৫ রানের লড়াকু ইনিংস খেলেছিলেন সচিন তেন্ডুলকর। শেষ বেলায় ছোট অথচ গুরুত্বপূর্ণ ৩৬ রানের ইনিংস খেলেছিলেন সুরেশ রায়না। জবাবে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে ২৩১ রানে সব উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। ফলে ২৯ রানে হারতে হয় শহিদ আফ্রিদির পাকিস্তানকে।

ইংল্যান্ডের বিরুদ্ধে টাই, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পরও ঘরের মাঠে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় ভারত। কোয়ার্টার ফাইনালে ২০০৭ সালে চ্যাম্পিয়ন হওয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পায়। এরপর সেমিফাইনালে পাকিস্তান ও ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ জিতে নেয় মহেন্দ্র সিংহ ধোনির ভারত।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.