স্পোর্টস ডেস্ক: বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মিনিস্টার গ্রুপ ঢাকার মুখোমুখি হচ্ছে সিলেট সানরাইজার্স। এ ম্যাচে আগে ব্যাট করে ব্যাটারদের ব্যর্থতার পাশাপাশি বাজে আম্পায়ারিংয়ে মামুলি সংগ্রহ পেয়েছে ঢাকা।

নির্ধারিত ২০ ওভারও খেলতে পারেনি ঢাকা। ১৮.৪ ওভারে অল আউট হওয়ার আগে দলটির সংগ্রহ ১০০ রান।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সিলেট অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। শুরু থেকেই ঢাকাকে বল হাতে চেপে ধরে সিলেটের বোলাররা। ১৭ রানের মাঝেই ৩ উইকেট হারায় ঢাকা। তামিম ইকবাল ৩, মোহাম্মদ শেহজাদ ৫ ও জহুরুল হক ৪ রান করেন।

দুরত ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন মাহমুদল্লাহ রিয়াদ ও মোহাম্মদ নাইম। দুজনে মিলে গড়েন ৪০ রানের জুটি। আম্পায়ারের হাস্যকর ভুল সিদ্ধান্তে ভাঙে এ জুটি। যার ফলে ৩০ বলে ১৫ রানে আউট হন নাইম। একই ওভারে আম্পায়ারের ভুল সিদ্ধান্তে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন আন্দ্রে রাসেল।

Advertisement

এরপর ঢাকার আর কেউই ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। দলের পক্ষে ২৬ বলে সর্বোচ্চ ৩৩ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া শুভাগত হোম ২১ রান করেন। আর কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি।

সিলেটের হয়ে একাই ৪ উইকেট নেন নাজমুল হোসেন অপু। এছাড়া তাসকিন আহমেদ তিনটি ও সোহাগ হাজী দুটি উইকেট শিকার করেন।

৩ ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে রয়েছে ঢাকা। অন্যদিকে, এক ম্যাচে একটিতেই হার। পয়েন্ট তালিকার সবার নিচে (ছয়ে) সিলেট। দুদলের জন্যই তাই আজকের ম্যাচটি গুরুত্বপূর্ণ। ঢাকার প্রথম তিনটি ম্যাচে খেলেননি মাশরাফি বিন মুর্তজা। আজ ঢাকার একাদশে ফিরেছেন তিনি।

প্রথমবার প্রকাশ্যে এলো বিরাট-আনুশকার কন্যা ভামিকা

মিনিস্টার ঢাকা : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, জহুরুল ইসলাম, শুভাগত হোম, এবাদত হোসেন, হাসান মুরাদ, মাশরাফি বিন মোর্ত্তজা, মোহাম্মদ শাহাজাদ, ইশুরু উদান ও আন্দ্রে রাসেল।

সিলেট সানরাইজার্স : মোসাদ্দেক হোসেন (অধিনায়ক) মোহাম্মদ মিঠুন, এনামুল হক, নাজমুল ইসলাম, সোহাগ গাজী, মুক্তার আলী, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম, লেন্ডিল সিমন্স, কলিন ইনগ্রাম ও রবি বোপারা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.