Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ১০৯ প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা
জাতীয়

১০৯ প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা

By iNews DeskAugust 6, 20213 Mins Read

১০৯ প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা

Advertisement
জুমবাংলা ডেস্ক : করোনাকালে চালের আড়ৎ, ভোজ্যতেলের দোকান, ফিলিং স্টেশনসহ সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান পরিচালনা করেছে। এ সময় অবৈধ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুত ও ওজনে কারচুপিসহ বিভিন্ন অপরাধে ১০৯টি প্রতিষ্ঠানকে ৭ লাখ ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৫ আগস্ট) ভোক্তা অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় অভিযান পরিচালনা করে। অভিযানে চাল, ভোজ্যতেলসহ অন্যান্য নিত্যপণ্যের মূল্য যৌক্তিক ও স্থিতিশীল রাখতে এবং ভোক্তা ও ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে বাজারে পণ্য ক্রয়-বিক্রয় করতে সতর্ক করে অধিদফতরের অভিযান পরিচালনাকারী দল। এসময় বাজারে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চলার জন্য হ্যান্ড মাইকে সচেতনতামূলক প্রচার করা হয়।

ঢাকা মহানগরীর মিরপুর শাহ আলী, তালতলা, শেওড়াপাড়া, মিরপুর ১০নং এলাকার বিভিন্ন চালের আড়ৎ, ভোজ্যতেলের দোকান, ফিলিং স্টেশন ও নিত্যপণ্যের বাজারে অভিযান পরিচালনা করেন অধিদফতরের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার।

এছাড়াও ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকদের নেতৃত্বে বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে ঢাকা মহানগরীর তালতলা ও শেওড়াপাড়া এলাকার বিভিন্ন ফিলিং স্টেশনে তেল পরিমাপ পরীক্ষা করা হয়। এ সময় তেল পরিমাপে কারচুপি করার অপরাধে ২টি ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং অন্যান্য ফিলিং স্টেশনকে এ বিষয়ে সতর্ক করা হয়।

পাশাপাশি মিরপুর শাহ আলী বাজারে অবস্থিত বিভিন্ন চালের আড়ৎ ও ভোজ্যতেলের দোকানে ক্রয়-বিক্রয় রসিদ, পণ্যের মূল্যতালিকা পর্যবেক্ষণ করা হয় এবং পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শনের বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

অভিযান পরিচালনাকালে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা সবজিসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয় হচ্ছে কি-না তা তদারকি করা হয়। পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সঙ্গে বিক্রয় রশিদের গরমিল, পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণ না করা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, পণ্যের মোড়কজাতকরণ বিধিমালা লঙ্ঘন, অবৈধ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুত ও ওজনে কারচুপিসহ ভোক্তাস্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশে ১০৯টি প্রতিষ্ঠানকে ৭ লাখ ১১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

বাজারে অভিযানকালে ঢাকাসহ সারাদেশে টিসিবির সাশ্রয়ী মূল্যের পণ্য বিক্রয় কার্যক্রমও (ট্রাকসেল) তদারকি করা হয়। এছাড়াও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ভোক্তা অধিকার নিশ্চিতকরণসহ স্থিতিশীল বাজার ব্যবস্থা গড়ে তোলার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, ক্যাবসহ সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা অধিদফতর পরিচালিত অভিযানে সহযোগিতা করেন।

এ প্রসঙ্গে অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা ফিলিং স্টেশনে সঠিক পরিমাপে তেল বিক্রয় এবং বাজারে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল রাখার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অনুরোধ জানান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa