Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ১২ বছরে নৌপথের অর্জন অবিস্মরণীয় : প্রতিমন্ত্রী
জাতীয়

১২ বছরে নৌপথের অর্জন অবিস্মরণীয় : প্রতিমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 15, 20212 Mins Read
১২ বছরে নৌপথের অর্জন অবিস্মরণীয় : প্রতিমন্ত্রী
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, গত ১২ বছরে নৌপথের অর্জন অবস্মরণীয়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ অর্জন সম্ভব হয়েছে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আজ বৃহস্পতিবার মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটে নতুন দুইটি ফেরির উদ্বোধনকালে নৌপথে বিভিন্ন অর্জনের বিষয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর আজন্ম স্বপ্ন সোনার বাংলা বিনির্মাণে শেখ হাসিনার নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ। আমরা বাংলাদেশকে আলোরপথে নিয়ে যেতে চাই। অনেক পথ পাড়ি দিয়েছি। এ আলোর পথের দিশারী হলেন দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী পদ্মাসেতুর স্বপ্নদ্রষ্টা।

নবনির্মিত দু’টি মিডিয়াম ফেরি ‘কুঞ্জলতা’ ও ‘কদম’ এর উদ্বোধনের মাধ্যমে মুন্সিগঞ্জের শিমুলিয়া এবং মাদারীপুরের বাংলাবাজার রুটে ফেরির সংখ্যা দাঁড়িয়েছে ১৭টি। এগুলোর মধ্যে চারটি রো রো, ছয়টি ডাম্ব, ছয়টি মিডিয়াম ও একটি ছোট ফেরি।

শিমুলিয়া-বাংলাবাজার-শিমুলিয়া রুটে ১৫টি ফেরি চলাচল করত। এ দু’টি নতুন ফেরি যুক্ত হওয়ায় ১৭টি ফেরির মাধ্যমে এসব রুটে যানবাহন ও যাত্রী পারাপার আরও সহজ হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, জেলা প্রশাসক নাহিদ রসুল ও অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব বর্মন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) ফেরি দু’টি সংগ্রহ করেছে। প্রতিটি ফেরির নির্মাণ মূল্য ১০ কোটি ৭১ লাখ ২১ হাজার ৬০০ টাকা।

প্রতিটি ফেরির দৈর্ঘ্য ৪২.৭০ মিটার, প্রস্থ  ১২.২০ মিটার, ড্রাফটস ১.৪০ মিটার, সার্ভিস স্পীড ঘন্টায়  ১০ নটিক্যাল মাইল। প্রতিটি ফেরি ২৫ টন ওজনের ১২টি ট্রাক এবং ১০০ জন যাত্রী বহন করতে পারবে।

নতুন দু’টিসহ বিআইডব্লিউটিসির ১৪টি রো রো, ২১টি মিডিয়াম, ছয়টি ডাম্ব, ১১টি ইউটিলিটি ও একটি ছোট ফেরিসহ মোট ৫৩টি ফেরি রয়েছে। এছাড়া ১৯টি পন্টুন ও ১০টি টাগ রয়েছে। ফেরিগুলো মূলতঃ পাটুরিয়া-দৌলতদিয়া-পাটুরিয়া, আরিচা-কাজিরহাট-আরিচা, শিমুলিয়া-বাংলাবাজার-শিমুলিয়া, চাঁদপুর-শরীয়তপুর-চাঁদপুর, ভোলা-লক্ষ্মীপুর-ভোলা, লাহারহাট-ভেদুরিয়া-লাহারহাট রুটে চলাচল করে। পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ১০টি রো রো, ছয়টি ইউটিলিটি ও দুটি মিডিয়াম ফেরি চলাচল করে। চাঁদপুর-শরীয়তপুর রুটে ছয়টি মিডিয়াম, ভোলা-লক্ষীপুর রুটে চারটি মিডিয়াম, আরিচা-কাজিরহাট রুটে তিনটি মিডিয়াম এবং লাহারহাট-ভেদুরিয়া রুটে পাঁচটি ইউটিলিটি ফেরি চলাচল করে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ডিসি সারওয়ার

শাহজালাল মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

June 23, 2026
Biya

বিয়ের খরচ কমাতে ‘অতিথি নিয়ন্ত্রণ আইন’ কার্যকরের আহ্বান

June 23, 2026
Bus

বাসের জানালা দিয়ে মাথা বের করায় কাল হলো সুমাইয়ার

June 23, 2026

Latest News

ডিসি সারওয়ার

শাহজালাল মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

Biya

বিয়ের খরচ কমাতে ‘অতিথি নিয়ন্ত্রণ আইন’ কার্যকরের আহ্বান

Bus

বাসের জানালা দিয়ে মাথা বের করায় কাল হলো সুমাইয়ার

আওয়ামী লীগ

‘সবার ডিমেনশিয়া হলে হয়তো আওয়ামী লীগ বড় গলায় কথা বলতে পারবে’

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa