Advertisement

জুমবাংলা ডেস্ক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান শেখ রাসেলের হত্যাকাণ্ডকে ইতিহাসের জঘন্যতম ঘটনা উল্লেখ করে বলেছেন, সবার কাছে শিশুরা আদরের। অথচ আমরা এমন একটা জাতি যে শিশু শেখ রাসেলকে হত্যা করলাম। এই নিষ্ঠুরতা মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, স্বাধীনতা ছাড়া আমাদের তেমন কোনো অর্জন নেই। ১৫ আগস্ট ও কারবালা আমাদের কাছে লজ্জার।

সোমবার (১৮ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে শেখ রাসেল দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘১৯৮৮ সালে আমি চট্টগ্রামের ডিসি ছিলাম। ডিসি থাকার সময় শেখ রাসেলের হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিলাম। এই সংবাদ চট্টগ্রামের পত্রিকা দৈনিক পূর্বকোণ ও দৈনিক আজাদীতে বড় করে ছাপা হয়। এরপরে আমাকে রাতারাতি চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়। আমার স্ত্রীকে চট্টগ্রামে রেখে একা ঢাকায় চলে আসি। ঐ সময় মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছে আমাকে জবাবদিহি করতে হয়। আমি তো রাজনীতিবিদ নই, আমলা হয়ে কেন এমন কথা বললাম- তার জবাব চাওয়া হয়। কেবিনেট সচিব আমাকে বলে, তুমি কি নেতা হয়ে গেছো?’

তিনি আরও বলেন, শেখ রাসেল আমার চেয়ে ২০-২৫ বছরের ছোট। এক অদম্য প্রাণ। রাসেল আমাদের জন্য অনেক অবদান রাখতে পারতো অথচ তাকে নির্মমভাবে হত্যা করা হলো। এটা অনেক লজ্জার ও ঘৃণার।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) ড. বিনায়েক সেন প্রমুখ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.