
গতকাল (১১ জুলাই) বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁনের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ থেকে মালবাহী ট্রেন, আগামীকাল (১৩ আগস্ট) থেকে মেইল, এক্সপ্রেস, লোকাল, কমিউটার ট্রেন চলাচল করবে।
তবে সাময়িকভাবে বন্ধ থাকছে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল।
প্রসঙ্গত, ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতার মধ্যে গত ১৮ জুলাই বিকেল থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রেল কর্তৃপক্ষ। পরে গত ১ আগস্ট থেকে সীমিত আকারে ট্রেন চলাচল শুরু হলেও, তিনদিন পর আবারও তা বন্ধ হয়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



