পিএম
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: টানা ১৫ দিনের সফরে জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে তিনি জাপানে যাবেন। এরপর ওয়াশিংটনে বিশ্বব্যাংকের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে এবং সবশেষে বৃটেনে রাজার অভিষেকে যোগ দেবেন তিনি।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ালাইন্সের একটি বিশেষ ফ্লাইট আগামীকাল সকাল ৭টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। একইদিন স্থানীয় সময় বিকাল ৫টায় ফ্লাইটটি টোকিওতে অবতরণ করবে।

বাংলাদেশের সঙ্গে জাপানের সম্পর্কের ৫০ বছর পূর্তিতে ২৮ এপ্রিল পর্যন্ত জাপান সফর করবেন শেখ হাসিনা।

এই সফরকালে টোকিওর সাথে আটটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করছে ঢাকা।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংকালে বলেন, ‘দুই প্রধানমন্ত্রীর (বাংলাদেশ ও জাপান) উপস্থিতিতে দুই দেশের মধ্যে আটটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হতে পারে।’

তিনি আরো বলেন, জাপান সফরকালে কৃষি, মেট্রোরেল, শিল্প উন্নয়ন, জাহাজ রিসাইক্লিং, শুল্ক সংক্রান্ত বিষয়, মেধা স্বত্ব, প্রতিরক্ষা সহযোগিতা, আইসিটি ও সাইবার নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সকাল ৭টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন এবং একই দিন বিকেল ৫টায় (স্থানীয় সময়) টোকিও পৌঁছাবেন।

মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ এপ্রিল জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিনে তিনি চুক্তি স্বাক্ষরের পর তার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, জাপানের প্রধানমন্ত্রীর বাসভবনে নৈশভোজের মাধ্যমে বৈঠকটি শেষ হবে।

জাপান সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিনিয়োগ শীর্ষ সম্মেলন ও একটি কমিউনিটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে।

মোমেন বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য তিনি চার জাপানি নাগরিককে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার’ প্রদান করবেন।

প্রধানমন্ত্রী ১ মে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে ৫০ বছরের অংশীদারিত্বের অনুষ্ঠানে যোগ দিতে টোকিও থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন।

মোমেন বলেন, ৪ মে বাংলাদেশের প্রধানমন্ত্রী যুক্তরাজ্য এবং অন্যান্য কমনওয়েলথভুক্ত দেশের রাজা ও রানী হিসাবে তৃতীয় চার্লস এবং তার স্ত্রী ক্যামিলার রাজ্যাভিষেকের জন্য লন্ডনের উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করবেন।

আগামী ৮ মে ঢাকার উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.