
আজ (৩০ নভেম্বর) বিকাল ৪টা ১৫ মিনিটে পটুয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তার জেলা প্রশাসকের কার্যালয়ের রুমে প্রবেশ করেন তিনি। কিন্তু জেলা রিটেনিং কর্মকর্তা মনোনয়নপত্র গ্রহণ করেননি।
এ সময় তিনি মনোনয়নপত্র গ্রহণকরার জন্য জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তার কাছে বারবার অনুরোধ করেন।
তফসিল ঘোষণা অনুযায়ী ৩০ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। এছাড়াও অনলাইনেও মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ ছিল। কিন্তু ১৫ মিনিট পরে জমা দিতে আসায় মনোনয়নপত্র জমা নেয়নি জেলা রিটানিং কর্মকর্তা।
পটুয়াখালীর চারটি আসনেই বাংলাদেশ কংগ্রেস তাদের মনোনীত প্রার্থীকে নমিনেশন দিয়েছেন এবং বাকি তিনটি আসনে তারা মনোনয়নপত্র দাখিল করেছেন বলেও জানা যায়। সালমা আক্তার দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের মিয়াজী বাড়ির সাত্তার শিকদারের মেয়ে।
এ বিষয়ে জানতে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী সালমা আক্তার বলেন, গতকাল রাতে আমি নমিনেশন পেয়েছি এবং হরতাল থাকায় সঠিক সময়ে আসতে পারেনি। চারটা বাজার আগেই জেলা প্রশাসকের ভবনের নিচে চলে আসি। আমি জেলা প্রশাসক স্যারকে অনেক অনুরোধ করেছি কিন্তু তিনি নিলেন না। আমি একজন নারী এমনিতেই নারীরা জনপ্রতিনিধি হওয়ার জন্য এগিয়ে আসে না। আমার দিকটি তাদের বিবেচনা করা উচিত ছিল।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম বলেন, জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিকাল ৪টা পর্যন্ত ছিল। ৪টা ১৫ মিনিটে আমি কোনভাবেই তার মনোনয়নপত্র জমা নিতে পারি না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



