Advertisement

জুমবাংলা ডেস্ক: যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার পর প্রথম আট ঘন্টায় পদ্মা সেতু দিয়ে ১৫ হাজার ২০০ গাড়ি পারাপার হয়েছে। আর এতে আয় হয়েছে ৮২ লাখ ১৯ হাজার ৫০ টাকা।

আজ সকাল ৬টা থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় পদ্মা সেতু।

অপরদিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট ছিল আজ অনেকটা ফাঁকা। এতদিন এই ঘাট ছিল সরগরম। শিমুলিয়া মাঝিরকান্দি রুটে সকাল থেকে কোন ফেরি ছেড়ে যায়নি বা মাঝিরকান্দি থেকেও শিমুলিয়া ঘাটে কোন ফেরি আসেনি।

সেতুর মাওয়া প্রান্তে টিকিট কেটে প্রথম পার হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। তাঁর নাম আমিনুল ইসলাম (৩৫)। এসেছিলেন ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে।

তিনি জানান, তাঁর সঙ্গে শতাধিক মোটরসাইকেল আরোহী ছিলেন। ভোর থেকেই টোলপ্লাাজা হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী মানুষ গাড়ি নিয়ে পদ্মা সেতু পারাপারের অপেক্ষায় ছিলেন।

মাওয়া প্রান্তের ৬টির মধ্যে ৫টি বুথ দিয়ে টোল আদায় করা হচ্ছে। পদ্মা সেতুতে টার্গেট অতিক্রম করে প্রথম ৮ ঘন্টায় ১৫ হাজার ২০০ যানবাহন পারাপার করেছে। আয় ৮২ লাখ ১৯ হাজার ৫০ টাকা।

ট্রাক-বাস ও কারের লাইনের সাথে বিপুল সংখ্যক মোটরসাইকেলও পার হচ্ছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে দলবেঁধে আসে টোল প্লাজার লাইনে। সেতুর টোল আদায় আরও দ্রুততর করার দাবি তাদের।

কর্তৃপক্ষ বলেছে, প্রথম দিনের কারণে কিছুটা চ্যালেঞ্জ। তবে আধুনিক প্রক্রিয়ার অটোমেটিক ট্রানজ্যাকশন চালু করলে চাপ বেশি থাকলেও লাইন লম্বা হবে না।

সেতু বিভাগের অতিরিক্ত সচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ড. মনিরুজ্জামান বলেন, ‘পদ্মা আমাদের স্বপ্নের সেতু। এদশের গর্বের সেতু। সকাল ৬টায় গাড়ি চলাচল শুরু করার কথা থাকলেও আমারা কিন্তু এর আগে শুরু করেছি। মানুষ এবং যানবাহন রাত থেকেই ভিড় করছে। আমরা মাওয়া প্রান্তে ভোর পৌণে ৬টায় এবং জাজিরা প্রান্তে ৫ টা ৪০ মিনিটে সেতু সাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।’

তিনি জানান, সকাল থেকে এখানে গাড়ির অনেক চাপ ছিল। কিন্তু এটা স্বাভাবিকতা না। আজকে অনেকেই সেতু পার হতে এসেছে প্রথম দিনের সাক্ষী হতে। আমরা দেখেছি অনেকে সারারাত রাস্তায় ছিল ভোর হতে পদ্মা সেতু পার হবে। সবাই উস-খুস ছিল কখন পার হবে। মজার ব্যাপার হচ্ছে সব বয়সী মানুষের ভিড় কিন্তু ছিল। নারী পুুরুষ সবাই ছিল। আমাদের এখানে ৫টি লেনে টোল নেয়া হচ্ছে। সরকারের নির্ধারিত হারে এই টোল নেয়া হচ্ছে এবং কম্পিউটারে রিসিট দেওয়া হচ্ছে।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজব আলী জানান, প্রথম প্রথম একটু সমস্যা হচ্ছে, সেই সাথে সময়ও একটু বেশি লাগছে। দু’একদিন গেলে সব ঠিক হয়ে যাবে। তিনি আরও জানান, নির্ধারিত টোল পরিশোধ করে থ্রি-হুইলার ছাড়া যেকোনো গাড়ি পার হতে পারছে।

সরকারের নির্ধারণ করা টোল হার অনুযায়ী, ছোট বাসে ১৪০০ টাকা, মাঝারি বাসে ২০০০ টাকা এবং বড় বাসে ২৪০০ টাকা টোল দিতে হবে। ছোট ট্রাকের টোল ১৬০০ টাকা, মাঝারি ট্রাকে ২১০০-২৮০০ টাকা, বড় ট্রাকে ৫৫০০ টাকা। পিকআপের টোল ১২০০ টাকা। কার ও জিপের টোল ধরা হয়েছে ৭৫০ টাকা, মাইক্রোবাসে ১৩০০ টাকা এছাড়া মোটরসাইকেলে ১০০ টাকা।

এর আগে শনিবার পদ্মা সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হয়েছে। যোগাযোগের ক্ষেত্রে তৈরি হয়েছে যুগান্তকারী সাফল্য। পদ্মা সেতুর দুই প্রান্তের টোল প্লাজায় ৬টি লেনের মধ্য একটি করে লেনে অটোমেটিক ট্রানজ্যাকশন সিস্টেম রাখা হয়েছে। তবে এখনো তা চালু হয়নি। পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজার ৬টি লেনের মধ্য ৫ লেনে প্রতি ঘন্টায় গড়ে ১২০টি যান টোল পরিশোধ করে সেতু উঠছে।

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পর রোববার ভোর ৫টা ৫০ মিনিট থেকে যান চলাচলের জন্য তা খুলে দেয়া হয়। এর প্রভাব পড়েছে ফেরি, লঞ্চ ও স্পিডবোট ঘাটে। ঘাট এলাকা অনেকটাই যানবাহন শূণ্য ও কোলাহলমুক্ত দেখা গেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.