Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ১৬ বছর শিরোপাহীন মেসি এক বছরে ডাবল শিরোপার স্বাদ
ক্রিকেট (Cricket) খেলাধুলা

১৬ বছর শিরোপাহীন মেসি এক বছরে ডাবল শিরোপার স্বাদ

By জুমবাংলা নিউজ ডেস্কJune 2, 2022Updated:June 2, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক : ‌’হাল ছেড় না বন্ধু।’ শুধু দৃঢ়তা নিয়ে, সংকল্প নিয়ে লক্ষ্যে এগিয়ে চলো। শিরোপা জিততে না পেরে আর্জেন্টাইন ভক্তদের সমালোচনায় বিদ্ধ হয়ে অবসর নিয়েছিলেন লিওনেল মেসি। ওই অভিমান ভেঙে ফিরেছিলেন দেশকে শিরোপা জেতানোর প্রত্যয় নিয়ে।

১৬ বছর শিরোপাহীন মেসি এক বছরে ডাবল শিরোপার স্বাদ
ফাইল ছবি
Advertisement

২০০৫ সালে জাতীয় দলে অভিষেক হয় সোনালি লম্বা চুলের প্রতিভাবান মেসির। ২০২১ সাল পর্যন্ত জাতীয় দলের জার্সিতে শিরোপাহীন ছিলেন তিনি। জাতীয় দলের জার্সিতে তার সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠে যায়। তবু আশা নিয়ে খেলে গেছেন তিনি। বার্সার কাণ্ডারি হয়তো বুঝে গিয়েছিলেন, তিনি না থাকলে আলবিসেলেস্তেদের টিমটিম করে জ্বলা শিরোপার স্বপ্নও নিভে যাবে।

তরুণদের নিয়ে নতুন উদ্যমে শুরু করে মেসি গত বছর কোপা আমেরিকার দিয়ে শিরোপা খরা কাটান। তাও যেনতেনভাবে নয়। ল্যাতিনের সেরা দল, তার আগের আসরের চ্যাম্পিয়ন ব্রাজিলকে তাদের মাঠে ফাইনালে হারিয়ে শিরোপা উৎসব করেন লিও ও তার দল।

ওই জয় তাকে একই বছর আরেকটি শিরোপার সামনে দাঁড় করায়।প্রয়াত ডিয়াগো ম্যারাডোনার স্মরণে ল্যাতিন অঞ্চলের ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল ও ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা উয়েফা লা ফিনালিসিমা আয়োজনে সম্মত হয়। ল্যাতিন সেরা নাকি ইউরোপ, ওই বিতর্কের সমাধানের ম্যাচে মেসির দল আর্জেন্টিনা ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ইতালিকে।

গোল না করলেও লিও মাঠ দাপিয়ে খেলেছেন। জোড়া গোলে সহায়তা দিয়েছেন। ১৬ বছর শিরোপা না জেতা লিও এক বছরের মধ্যে জিতেছেন ডাবল। এবার তার সামনে ট্রেবলের পালা। কাতার জয়ের পালা। আকাশি-নীল জার্সিতে বহুল কাঙ্খিত বিশ্বকাপ শিরোপা উচিয়ে ট্রেবল জিততে পারবেন কি-না সেটাই এখন দেখার অপেক্ষা। অপেক্ষা মাত্র কয়েক মাসের।

মশা-মাছি ও ক্ষতিকর কিটপতঙ্গ বিদ্যুৎ গতিতে দূর করার উপায়

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

June 22, 2026
আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

June 22, 2026
জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

June 22, 2026

Latest News

আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

Messi-Record

মাঠে নামলেই যে সব রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে!

news

মায়ের সঙ্গে পুনর্মিলনে অশ্রুসিক্ত কেপ ভার্দের গোলরক্ষক

trophy

এবারের বিশ্বকাপে ভাঙতে পারে যত রেকর্ড

Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa