দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী শাসনের অবসানের পর আজ (১২ ফেব্রুয়ারি) দেশজুড়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এবারের নির্বাচনে দেশের বেশিরভাগ ভোটকেন্দ্রে লক্ষ্য করা যাচ্ছে নারীদের উল্লেখযোগ্য উপস্থিতি।

ভোটকেন্দ্রগুলোতে নারীদের উপচে পড়া ভিড়

Advertisement

আগে নির্বাচনের সময় মানুষজন সংঘর্ষের আশঙ্কায় ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকতেন। বিশেষ করে নারীরা সুন্দর ভোটকেন্দ্রের অভাবে যেতে চাইতেন না তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে। তবে এবারের নির্বাচনে পরিস্থিতি ভিন্ন। দেশজুড়ে চলছে উৎসবমুখর ভোট। আর এর ফলে ভোটকেন্দ্রগুলোতেও দেখা যাচ্ছে নারীদের উপচে পড়া ভিড়।

বরিশালের একটি কেন্দ্রে দেখা যায়, ভোটগ্রহণ শুরুর আগেই সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ভোটাররা। কেন্দ্রের ভেতরে নির্বাচনি কর্মকর্তারা ব্যালট বাক্স সিলগালা, কাগজপত্র যাচাইসহ প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা শেষ করছেন। জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের পরই ভোটারদের কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

রাঙ্গামাটিতে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভোট দিতে দেখা যাচ্ছে। এখন পর্যন্ত কোথাও থেকে কোনো ধরনের বিশৃঙ্খলার সংবাদ পাওয়া যায়নি। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তাবাহিনী উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

‎মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আফরোজা খানম রিতা সদর উপজেলার গিলন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিবারের সদস্যদের নিয়ে নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন। অপরদিকে মানিকগঞ্জ -১ এবং মানিকগঞ্জ -২ আসনের বিএনপি, জামায়াতসহ অন্যান্য দলের প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে ভোটদান সম্পন্ন করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনটি আসনের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

মানিকগঞ্জে নারী ভোটার বেশি তাই তুলনামূলকভাবে নারীরা ভোট দিচ্ছেন বেশি।

ঝালকাঠিতে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়েছে।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে ভোট দেওয়ার জন্য আগেভাগে কেন্দ্রের মাঠে আছেন বহুসংখ্যক নারী। কবিরহাট সরকারি কলেজ কেন্দ্রে গিয়ে বিপুলসংখ্যক নারী ভোটারকে দেখা যায়।

নড়াইলেও শীতের সকাল উপেক্ষা করেই ভোটারদের কেন্দ্রে উপস্থিত হতে দেখা গেছে।

নওগাঁ-৪ (মান্দা) আসনে উৎসবমুখর ও নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলছে।

এছাড়া কুমিল্লার ১১ আসনের ভোটকেন্দ্রগুলোতে দেখা গেছে নারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ।

এদিকে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে কমনওয়েলথ অবজারভার গ্রুপ চেয়ারপারসন ও ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আড্ডো বলেছেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। আশা করছি পুরো বাংলাদেশে এভাবে ভোটগ্রহণ হবে। 

আরও পড়ুনঃ

এখন পর্যন্ত ভোটগ্রহণ সুষ্ঠু-শান্তিপূর্ণ হচ্ছে : মির্জা আব্বাস

সব মিলিয়ে বলা যায় বহু বছর পর নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারছেন নারীসহ সব শ্রেণির ভোটাররা এবং কোনো সংকোচ ছাড়াই ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করছেন অনেকেই।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.