Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ১৭ বছর বয়সী ফুটবলারের দাম ৪ হাজার কোটি টাকা
খেলাধুলা ফুটবল

১৭ বছর বয়সী ফুটবলারের দাম ৪ হাজার কোটি টাকা

By Shamim RezaSeptember 24, 20202 Mins Read

১৭ বছর বয়সী ফুটবলারের দাম ৪ হাজার কোটি টাকা

Advertisement

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার দায়িত্ব নেয়ার পরপরই রোনাল্ড কোম্যান যে কয়জনকে তার গুডবুকে যোগ করেছেন তাদের একজন আনসু ফাতি। ১৭ বছর বয়সী এই তরুণকে তিনি রাখতে চান কাতালানদের ফ্রন্টলাইনে। প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচগুলোতেও সেটি দেখা গেছে। প্রতিটি ম্যাচেই মেসি-গ্রিজম্যানদের পাশেই তিনি খেলিয়েছেন আনসু ফাতিকে। বার্সার বি টিমের এই ফুটবলারকে এবার মূল দলের অংশ করে নিলো ক্লাবটি।

গেল মৌসুম থেকেই অবশ্য বার্সার মূল দলের হয়ে মাঠে নামা হয়েছে ফাতির। তবে তখনো কোন চুক্তি হয়নি তার সঙ্গে। কোচ কিকে সেতিয়েন ঠিক আস্থা রাখতে পারছিলেন তরুণ এই ফুটবলারের ওপর। বেশিরভাগ ম্যাচেই তাকে খেলিয়েছেন বদলি হিসেবে।

পরিবর্তনের ডাক দেয়া কোম্যান অবশ্য আলাদা করে নজর দিয়েছেন ১৭ বছর বয়সী এই উঠতি তারকার দিকে। আর তাইতো মৌসুম শুরুর আগে তাকে নিয়ে নিয়েছেন মূল দলে। দিয়েছেন জার্সিও। এখন থেকে বার্সার ২২ নাম্বার জার্সিটা তৈরি করা হবে আনসু ফাতির নামে।

তবে তার যে বাই আউট ক্লজটা বেঁধে দিয়েছে বার্সা সেটি দেখলে রীতিমতো চোখ কপালে উঠবে। ১৭ বছর বয়সী ফাতির বাই আউট ক্লজটা ৪০০ মিলিয়ন ইউরো! বাংলাদেশি অংকে পরিমান ৪ হাজার কোটি টাকা! অর্থ্যাৎ এই মুহূর্তে কোন ক্লাব আনসু ফাতিকে কিনতে চাইলে গুণতে হবে ৪০০০ কোটি টাকা।

যদিও ফাতির সঙ্গে বার্সার চুক্তিটা মাত্র ২ বছরের। তবে বার্সা যে তাকে হাতছাড়া করতে চায়না তার প্রমাণ এই বাই আউট ক্লজ। মূলত বয়স কম হওয়ায় তার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তিতে যেতে পারছেনা কাতালানরা। স্প্যানিশ লিগের নিয়মানুযায়ী, কমপক্ষে ১৮ বছর বয়স না হলে দীর্ঘমেয়াদে চুক্তি করা যায়না। মাস দেড়েক পরই ১৮-তে পা দেবেন ফাতি। তবে ততোদিন অপেক্ষা না করে মৌসুম শুরুর আগেই তাকে মূল দলে নিয়ে নিলো বার্সা। আগামীতে হয়তো ৫ বছরের চুক্তিতে যাবে কাতালানরা, এমনটাই ইঙ্গিত দিচ্ছে স্প্যানিশ গণমাধ্যমগুলো।

বার্সার হয়ে এখন পর্যন্ত ৩৩টি ম্যাচ খেলেছেন ফাতি। করেছেন ৮টি গোল। তবে দুর্দান্ত স্কিল, ক্ষীপ্রতা আর গতিতে এরইমধ্যে ইউরোপিয়ান ফুটবলের নজর কাড়তে সক্ষম হয়েছেন তিনি। স্পেন জাতীয় দলের হয়েও অভিষেক হয়ে গেছে এই তরুণের। স্পেনের সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে গোলের রেকর্ডটাও নিজের নামে লিখিয়ে ফেলেছেন ফাতি। আগামীর ফুটবল বিশ্বে হয়তো আলাদা করে নিজের জাত চেনাবেন স্প্যানিশ তরুণ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
আর্জেন্টিনার পক্ষে ইসরায়েল

ফাইনালে আর্জেন্টিনার পক্ষে ইসরায়েল

July 19, 2026
ফিফা

বিশ্বকাপ থেকে ফিফা আয় করেছে ১৫ বিলিয়ন ডলার

July 19, 2026
স্পেন–আর্জেন্টিনা ফাইনাল

স্পেন–আর্জেন্টিনা ফাইনালের ভাগ্য গড়ে দিতে পারে যে ৬ দ্বৈরথ

July 19, 2026

Latest News

আর্জেন্টিনার পক্ষে ইসরায়েল

ফাইনালে আর্জেন্টিনার পক্ষে ইসরায়েল

ফিফা

বিশ্বকাপ থেকে ফিফা আয় করেছে ১৫ বিলিয়ন ডলার

স্পেন–আর্জেন্টিনা ফাইনাল

স্পেন–আর্জেন্টিনা ফাইনালের ভাগ্য গড়ে দিতে পারে যে ৬ দ্বৈরথ

নেপথ্য নায়ক

কে হবেন ফাইনালের নেপথ্য নায়ক?

লিওনেল মেসি

ফাইনালের আগে বড় ধাক্কা খেলেন লিওনেল মেসি

গাণিতিক কৌশল

আর্জেন্টিনার আবেগ বনাম স্পেনের গাণিতিক কৌশল

পেলের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় অলিসে

পেলের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় অলিসে

Worldcup Final

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ছুঁয়েছে ৭৪ লাখ

Fifa-World-Cup

বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে বড় ব্যবধানে জয় কোন দলের?

Embappe-Messi

গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে হারাতে যে কঠিন সমীকরণের সামনে মেসি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa