
এর আগে ২০২০ সালের ছুটির তালিকা অনুযায়ী ১৭ মার্চসহ বছরব্যাপী ১৪ দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিলো। তার মধ্যে মঙ্গলবার (১৭ মার্চ) একদিন। এদিন সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও মুজিববর্ষ উপলক্ষে স্কুল-কলেজের ক্লাসরুমে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ থেকে আগামী এক বছর ‘মুজিববর্ষ’ হিসেবে পালনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



