হাইকোর্ট

Advertisement
জুমবাংলা ডেস্ক : ইউনাইটেড হাসপাতালে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় রিটের শুনানি শেষে হাইকোর্ট বলেছেন, স্বাস্থ্যখাত নিয়ে সবার সচেতন হওয়া প্রয়োজন। শুধু আদেশ দিলাম, পত্রিকায় নাম আসল এটা আমরা চাই না। ১৮ কোটি মানুষের উপকার হবে এমন কিছু করতে চাই।

রবিবার (১৮ ফেব্রুয়ারির) শুনানি শেষে আগামী মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রায়ের দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি মোস্তাফা জামান ইসলাম ও বিচারপতি আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ তারিখ ধার্য করেন।

এর আগে গত ২৮ জানুয়ারি আয়ানের মৃত্যুর ঘটনা তদন্ত প্রতিবেদন হাইকোর্টে জমা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিবেদনের বিভিন্ন দিক বিশ্লেষণ করে আদালত ওই প্রতিবেদনকে লোক-দেখানো বলেও মন্তব্য করেন।

এ ছাড়া আয়ানের প্রতি চিকিৎসকদের অবহেলা ছিল বলে উল্লেখ করেন আদালত। শিশুটির অ্যাজমা থাকার পরও ইনজেকশন দিয়ে অজ্ঞান করা নিয়ে প্রশ্ন তুলে আদালত বলেন, বাইপাস সার্জারিতেও এত ওষুধ প্রয়োজন হয় না, যতটা আয়ানের খৎনার জন্য ব্যবহার করা হয়েছে।

ওই তদন্ত প্রতিবেদনে সরকারের অনুমোদনের পর হাসপাতাল চালুসহ ৪টি সুপারিশকে হাস্যকর বলেও মন্তব্য করেন হাইকোর্ট।

রাজধানীর একটি বেসরকারি স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল আয়ান। গত ৩১ ডিসেম্বর তাকে ফুল অ্যানেস্থেশিয়া (জেনারেল) দিয়ে খতনা করায় সাঁতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল। অভিভাবকদের অনুমতি ছাড়াই তার খৎনা করানো হয় বলে অভিযোগ করেন তার বাবা শামিম আহমেদ।

অপারেশনের কয়েক ঘণ্টা পরও জ্ঞান না ফেরায় সেখান থেকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয় আয়ানকে। সেখানে সাত দিন পিআইসিইউতে (পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট) লাইফ সাপোর্টে রাখার পর ৭ জানুয়ারি মাঝরাতে আয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

গরমের আগাম খবর দিল আবহাওয়া অধিদপ্তর

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.