Advertisement

জুমবাংলা ডেস্ক : ১৮ বছরের ইমতিয়াজ হোসেন রাজু এখনো শিশু। এ বয়সে তার কলেজে পড়ার কথা, খেলার কথা বন্ধুদের সাথে। অথচ এখনো মায়ের আঁচলে মুখ লুকায় রাজু।

হরমোনজনিত কারণে রাজুর শারীরিক বৃদ্ধি ঘটেনি। রাজু ঝিনাইদেহ সদর উপজেলার উত্তর নারায়ণপুর গ্রামের মনিরুজ্জামান মিঠুর ছেলে।

তার উচ্চতা ৪ ফুট। চলাফেরা কথাবার্তা একেবারেই শিশুর মতো। এদিকে পেশায় দর্জি মনিরুজ্জামান মিঠু ছেলের চিকিৎসার জন্য সাধ্যমতো অনেক কিছুই করেছেন। কিন্তু কোনো সাফল্য পাননি। আর এ চিকিৎসা করাতে গিয়ে দর্জি পিতার সবকিছুই শেষ হয়ে গেছে। এখন তার বসতভিটা ছাড়া কোনো জায়গা জমিই নেই।

রাজুর মা জানান, ছোট অবস্থায় সে খুব কান্নাকাটি করতো। হাটা শেখার সময় তার শরীরে মাংস পেশি শক্ত হতে থাকে। এরপর ডাক্তারের কাছে নেয়া হয়। কিছু দিন চিকিৎসা করানো পর অর্থের অভাবে থেমে যায় তার চিকিৎসা। গত বছর ভারতের চিকিৎসক শুভদ্বীপ পরামাণিকের কাছে চিকিৎসা করানো হয়। ডাক্তার জানিয়েছেন হরমোন জনিত কারণ এমন অবস্থা সৃষ্টি হয়েছে। আরো আগে থেকে চিকিৎসা করাতে পারলে ভালো হতো।

এ বিষয়ে ঝিনাইদহের শিশু বিশেষজ্ঞ ডা. অলোক কুমার সাহা জানান, সাধারণত জন্মের ১৫ দিন পর থেকে এ সব রোগীর চিকিৎসা শুরু করাতে পারলে ভালো হয়। এখন তার বয়স ১৮ বছর। এ অবস্থায় তার শারীরিক বৃদ্ধি ঘটানো প্রায় অসম্ভব।

স্থানীয় চেয়ারম্যান জানান, ‘আমি ছেলেটির সম্পর্কে শুনেছি। কাগজপত্র দিলে আমি তাকে প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দেব।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.