ছবি সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : রাজধানীর বাদামতলী এলাকায় পচা ও মেয়াদোত্তীর্ণ খেজুর মজুত এবং বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ১২ লাখ জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। বিএসটিআইয়ের সহযোগিতায় রবিবার দুপুরে র‌্যাব-১০ ব্যাটালিয়ন ওই অভিযান শুরু করে।

এ সময় মেয়াদোত্তীর্ণ ও পঁচা খেজুর পুনরায় প্যাকেটজাত করে বাজারজাত করায় মেসার্স রাফিয়া এন্টারপ্রাইজ ও মনির এন্টারপ্রাইজ নামক দুটি প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা ও দুই টন খেজুর জব্দ করা হয়।

র‌্যাব কর্মকর্তারা জানান, পবিত্র রমজান মাস চলছে। এই মাসে বিপুল পরিমাণ খেজুরের চাহিদা তৈরি হয় বাংলাদেশে। কারণ খেজুর হচ্ছে রোজাদারদের ইফতারের মূল উপাদানের অংশ। এই সুযোগ নিয়ে কোনো অসাধু ব্যবসায়ী যেন পচা ও মানহীন খেজুরসহ অন্যান্য ফলমূল বাজারজাত করতে না পারেন সেজন্যই আজকের অভিযান।

এ সম্পর্কে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রট সারোয়ার আলম বলেন, রমজান মাসেও যে সমস্ত অসাধু ব্যবসায়ীরা বাড়তি মুনাফার লোভে মানুষকে ঢকাচ্ছে তাদের কোনো ছাড় দেয়া হবে না। সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযানে আমরা দুটি প্রতিষ্ঠানকে জরিমানাসহ বিপুল মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করা হয়েছে। তবে মার্কেট পরিদর্শনের সময় মনে হয়েছে গত বছরের তুলনায় সার্বিকমানের দিক থেকে উন্নতি হয়েছে।

এর আগে শনিবার দুপুরে র‌্যাব সদর দপ্তর থেকে অনলাইনে সাংবাদিকদের উদ্দেশ্যে নবনিযুক্ত র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন রমজানের খাদ্য নিরাপত্তার বিষয়ে বলেন, রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্য বৃদ্ধির চেষ্টা করে থাকেন। আমাদের নজরদারি চলছে। আশা করছি, এবারের রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে। এ লক্ষ্যে র‌্যাব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে, পাশাপাশি গোয়েন্দা অভিযান অব্যাহত থাকবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.