Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ২.৯২ সিজিপিএ নিয়ে প্রথম বিসিএসেই প্রশাসন ক্যাডারে নিষাদ
শিক্ষা

২.৯২ সিজিপিএ নিয়ে প্রথম বিসিএসেই প্রশাসন ক্যাডারে নিষাদ

By Saiful IslamAugust 8, 20233 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহসান হাবিব নিষাদ। স্নাতক পর্যায়ের পড়াশোনা শেষ করে অংশ নিয়েছিলেন ৪১তম বিসিএসে। এটিই তার প্রথম বিসিএস ছিল। এতেই নিজের যোগ্যতার প্রমাণ দিলেন তিনি।

৪১তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন নিষাদ। ভোলা সদরের চরনোয়াবাদের ফরহাদ হোসেনের ছেলে তিনি। প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে আহসান হাবিব নিষাদ জানান, বিশ্ববিদ্যালয় বলতে তিনি বুঝতেন ক্লাব আর মুক্তমঞ্চ। পড়াশোনা একদমই করতেন না। ছিলেন ব্যাকবেঞ্চার। সিজিপিএ ছিল ২.৯২।

নিষাদ বলেন, তখন কেবল অনার্সের পরীক্ষা দিলাম। পরীক্ষার ফলাফলও প্রকাশ হয়নি। বিসিএস দেয়ার কোনো ইচ্ছে ছিল না। বিসিএস সম্পর্কে আমার খুব একটা ধারণাও ছিল না। আমি প্লান করেছিলাম আইবিএ করব। ইএসআরএম বিভাগের সেলিম ভাই এখন দুদক’র এডি। গণিতের রিওন ভাই এখন অগ্রনী ব্যাংকে কর্মরত। তারা জোর করেই আমাকে বিসিএস’র আবেদন করান।

অনার্সের এপিয়ার্ড দিয়ে আবেদন করেছিলেন নিষাদ। তারা না জোর করলে কিছুই সম্ভব হতো না। বাসায় বসে পড়াশোনা করেছেন। কোথাও কোচিং করেননি। লাইভ এমসিকিউতে পরীক্ষা দিতেন। তা ছাড়াও বিভাগের রিফাত ফারাবি সৌরভ এখন অডিট ক্যাডার। তিনিও সহযোগিতা করেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নিষাদ।

৪১তম বিসিএসের রিটেনের পর এনএসআই লিখিত পরীক্ষা পাস করলেও ভাইভা দেননি। কারণ সেখানে যোগদান করার পর তিন বছর কোথাও পরীক্ষা দেয়া যায় না। শুধু বিসিএস পরীক্ষার জন্য বড় ঝুঁকি নেন। মাঝেমধ্যে টেনশন হতো তার, বড় একটা সুযোগ হাতছাড়া করলেন কিনা। তবে শেষ পর্যন্ত তিনি সফল।

নিষাদ বলেন, মজার কাহিনী হলো বিসিএসের ফরম পূরণের সময় রিওন ভাই জিজ্ঞাসা করেছিলেন, প্রথমে কি চয়েজ দিবি? এডমিন নাকি পুলিশ? পরে আমি ভাইয়ের থেকে জানতে চাইলাম, এডমিন হলে আর পুলিশ হলে কি আসবে প্রথমে? তিনি বলল, এডমিন হলে ম্যাজিস্ট্রেট আর পুলিশ হলে এএসপি। ম্যাজিস্ট্রেটের কথা শুনে আগ্রহ অনেক বেড়ে যায়। আমি যখন এসএসসি ও এইচএসসি পরীক্ষা দিয়েছি, তখন পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেট আসতো, আর স্যাররা আগে থেকেই সংকেত দিতো।

তিনি বলেন, সে সময় ভয়ও কাজ করতো। তাই ভাইকে বলি, এডমিন দিতে। আর পরেরগুলো তার মনমতো দিয়ে দিতে। আমি নিজেও জানি না, কি কি চয়েজ দিয়েছিল। ভাইভার আগে দেখলাম এডমিন, পুলিশ, কাস্টম, অডিট এভাবে ছিল। বিসিএস ভাইভা ছিল আমার জীবনের প্রথম এবং একমাত্র ভাইভা।

আহসান হাবিব নিষাদ ২০১১ সালে চরনোয়াবাদ মুসলিম হাইস্কুল থেকে জিপিএ-৫ নিয়ে এসএসসি পাস করেন। সে সময় একমাত্র তিনিই তার স্কুলে জিপিএ-৫ পেয়েছিলেন। ২০১৩ সালে আলতাজের রহমান কলেজ থেকে জিপিএ-৫ নিয়ে এইচএসসি পাস করেন।

২০১৪-১৫ শিক্ষাবর্ষে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হওয়ার পর থেকে যুক্ত হন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনে। এক সময় বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ধ্রুবতারার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। মিউজিকের প্রতিও ছিল তার প্রবল আগ্রহ। তখন প্রতিষ্ঠা করেন MBMC (MBSTU and Music Community)। তিনি এর কো-ফাউন্ডার ছিলেন এবং পরে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

গিটারিস্ট হিসেবে অন্বেষণ এবং ফানুস নামে দু’টি ব্যান্ডেও যুক্ত ছিলেন। ধ্রুবতারা ক্লাবের সামনে ধ্রুব গিটার স্কুল নামে একটা গিটার শিখার স্কুল চালু করেন। সেখানে বিনা পারিশ্রমিকে সবাইকে গিটার শেখাতেন।

৩ আগস্ট ৪১ তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সেখানে ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে সুপারিশ করা হয়েছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
২.৯২ ক্যাডারে নিয়ে, নিষাদ প্রথম প্রশাসন বিসিএসেই শিক্ষা সিজিপিএ
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
শিক্ষাপ্রতিষ্ঠান

এমপিওভুক্ত হচ্ছে আরও ১ হাজার ৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

February 5, 2026
শিক্ষার্থীদের ভোটাধিকার

শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করতে কুবি প্রশাসনের কাছে বাস সার্ভিস চালুর স্মারকলিপি প্রদান

February 5, 2026
Public university in Chittagong

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

February 4, 2026
Latest News
শিক্ষাপ্রতিষ্ঠান

এমপিওভুক্ত হচ্ছে আরও ১ হাজার ৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

শিক্ষার্থীদের ভোটাধিকার

শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করতে কুবি প্রশাসনের কাছে বাস সার্ভিস চালুর স্মারকলিপি প্রদান

Public university in Chittagong

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

বেরোবির একাডেমিক ভবন-৪

বেরোবির একাডেমিক ভবন-৪ এর ৫ম তলার ক্লাসরুম উইং উদ্বোধন

কারিগরি পরীক্ষা

বিটিসিএল এমভিএনও সিমের কারিগরি পরীক্ষা সফল, থাকবে যেসব সেবা

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার নামে দুই কলেজের নামকরণ

ড. চৌধুরী মাহমুদ হাসান

ঢাকা বশ্বিবদ্যিালয়য়রে প্রফসোর ইমরেটিাস হলনে ড. চৌধুরী মাহমুদ হাসান

মাউশি

এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া বেতন নিয়ে জরুরি নির্দেশনা

হামদর্দ বিশ্ববিদ্যালয়

হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ১ম সমাবর্তন অনুষ্ঠিত, সনদ পেলেন ১৭৫৪ জন গ্রাজুয়েট

শিক্ষকদের বকেয়া উৎসব

এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে জরুরি নির্দেশনা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.