Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home অপরাধ-দুর্নীতি ২০ বছর পর বিএনপি ছাড়লেন তারেক জিয়ার ঘনিষ্ঠ সেই শোকরানা
অপরাধ-দুর্নীতি জাতীয় রাজশাহী

২০ বছর পর বিএনপি ছাড়লেন তারেক জিয়ার ঘনিষ্ঠ সেই শোকরানা

By Hasan MajorSeptember 24, 2019Updated:September 24, 20192 Mins Read

শোকরানা

Advertisement
জুমবাংলা ডেস্ক: বগুড়ার আলোচিত-সমালোচিত ব্যবসায়ী মোহাম্মদ শোকরানা বিএনপি থেকে পদত্যাগ করেছেন।

‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে সোমবার তিনি দলটির সকল পদ এমনকি সাধারণ সদস্য থেকেও পদত্যাগের কথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে চিঠি দিয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে পাঠানো সম্পদ বিবরণী দাখিলের নোটিশ গ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই শোকরানা পদত্যাগের এ সিদ্ধান্ত নিলেন। তবে তার এ পদত্যাগের সঙ্গে দুদকের নোটিশের কোন যোগসূত্র নেই বলেও দাবি করেছেন তিনি।

বগুড়ার তিন তারকা খচিত হোটেল নাজ গার্ডেনের স্বত্বাধিকারী সাবেক যুবলীগ নেতা মোহাম্মদ শোকরানা প্রায় কুড়ি বছর আগে ১৯৯৯ সালে তারেকের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেছিলেন। এরপর ক্রমেই তিনি তারেক রহমানের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। বিএনপি থেকে পদত্যাগের আগ মুহূর্ত পর্যন্ত তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বগুড়া জেলা আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

২০০৮ সালে সংসদ নির্বাচনে শোকরানা বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে বগুড়া-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা করে পরাজিত হন। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধয়াক সরকারের শাসনামলে অবৈধভাবে বিপুল পরিমাণ ডাল মজুদ এবং সরকারি ত্রাণের কম্বল রাখার অভিযোগে তৎকালীন যৌথবাহিনী তাকে গ্রেফতার করেছিলেন।

স্বাধীনতা পরবর্তী সময়ে যুবলীগের দাপুটে নেতা শোকরানার বিরুদ্ধে ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত সময়ে বগুড়া শহরে একাধিক হত্যাসহ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। এর মধ্যে কিবরিয়া হত্যার ঘটনায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট গ্রেফতার হওয়া শোকরানা মাত্র ৬ বছর কারাবাসের পর তৎকালীন বিএনপি সরকারের সময়ে ‘মুক্তিযোদ্ধা’ হিসেবে মুক্তি পান। এরপর কিছুদিন তিনি পুরোপুরি ব্যবসায় মনোযোগী হন। তবে এরশাদের শাসনামলে তিনি জাতীয় পার্টিতে ভিড়েন এবং ওই দলটির বগুড়া শহর কমিটির সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নেন। এরশাদ পতনের পর প্রায় ৯ বছর তিনি রাজনীতিতে নিস্ক্রিয় ছিলেন।

দুদকের স্থানীয় কর্মকর্তারা জানান, প্রধান কার্যালয় থেকে পাঠানো ওই নোটিশটি সোমবার সকালে মোহাম্মদ শোকরানা গ্রহণ করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
shama

বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

July 9, 2026
ক্রীড়া প্রতিমন্ত্রী

হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী

July 9, 2026
সুপার টাইফুন

ধেয়ে আসছে ঘণ্টায় ২০০ কিমি গতির সুপার টাইফুন

July 9, 2026

Latest News

shama

বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্রীড়া প্রতিমন্ত্রী

হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী

সুপার টাইফুন

ধেয়ে আসছে ঘণ্টায় ২০০ কিমি গতির সুপার টাইফুন

আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

Ministry

যুগ্মসচিব পদে ১৭২ কর্মকর্তাকে পদোন্নতি

আইনমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকারে ফেরা ছাড়া বিকল্প ছিলো না: আইনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়নে জটিলতা

পে-স্কেল বাস্তবায়নে জটিলতা, আসছে বড় পরিবর্তন

Highcourt

কোটা বাদ, মেধার ভিত্তিতে ৪৬ হাজার শিক্ষকের ফল আবারও প্রকাশের নির্দেশ

Tarek Rahman

ঢাকা নিয়ে উদ্বেগ, প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল গড়ার আহবান

প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ : প্রধানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa