
হারকান হুয়াইদাহ বিন শুয়াইয়াহ বলেন, বাংলাদেশে মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিল সৌদি সরকার।সে মোতাবেক ২০ মিলিয়ন ডলার ব্যয়ে বাংলাদেশে আটটি মসজিদ নির্মাণের কাজ শুরু করতে চায় সৌদি সরকার।
সৌদি সরকারের এই ইচ্ছাকে স্বাগত জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।
সাক্ষাতকালে বিন শুয়াইয়াহকে তিনি বলেন, বাংলাদেশ ইতিমধ্যে নিজস্ব অর্থায়নে সারা দেশে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ নির্মাণের কাজ শুরু করেছে। তবে বাংলাদেশে মসজিদ নির্মাণ বিষয়ে সৌদি সরকারের এই আগ্রহ ও কর্ম পরিকল্পনা নিঃসন্দেহে আনন্দের বিষয়। বিষয়টিতে সৌদি সরকারকে স্বাগত জানাই।এভাবেই মুসলিম উম্মার কল্যাণে সৌদি সরকারের সব প্রচেষ্টার সঙ্গে থাকবে বাংলাদেশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সময়ে বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যকার দ্বি-পাক্ষিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে; এ তারই প্রমাণ বলে মন্তব্য করেন শেখ মো. আব্দুল্লাহ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



