
নেট বোলার হিসেবে নেমেই গৌতম গম্ভীরকে চমকে দেন সাইনি। পুরস্কার হিসেবে সাইনির জন্য এক জোড়া প্রফেশনাল জুতা কিনে দেন সাবেক ভারতীয় ওপেনার। দিল্লির তৎকালীন অধিনায়ক গৌতম গম্ভীরের সৌজন্যেই এরপর দিল্লির রঞ্জি দলে ডাক পান নভদীপ সাইনি। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। ডান হাতি এই দ্রুতগতির বোলার অল্প সময়েই দলের প্রধান অ’স্ত্র হয়ে ওঠেন। এরপর আসে ২০১৯ আইপিএল। ১৫০ কিমিরও বেশি গতিবেগে বল করে আলোচনায় আসেন নভোদীপ।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর হয়ে খেলার সময়ই ওই ফ্র্যাঞ্চাইজি তথা ভারতের জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির নজরে পড়েন তিনি। এরপর একটু দেরি হলেও দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেয়ে গেলেন নভোদীপ। ভারতের আসন্ন উইন্ডিজ জাতীয় দলে ডাকা হয়েছে তাকে। নভোদীপ সুযোগ পেয়েছেন ওয়ানডে এবং টি-টোয়েন্টি স্কোয়াডে। ২৬ বছর বয়সী এই পেসারের উত্থান এখন গল্পের মতোই শোনায়। সূত্র : কালেরকণ্ঠ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



