Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ২০১৪ এবং ২০১৮ এর মতো আরেকটি নির্বাচন হতে যাচ্ছে: এম সাখাওয়াত
জাতীয় জাতীয় সংসদ নির্বাচন

২০১৪ এবং ২০১৮ এর মতো আরেকটি নির্বাচন হতে যাচ্ছে: এম সাখাওয়াত

By Bhuiyan Md TomalDecember 24, 2023Updated:December 24, 20232 Mins Read

২০১৪ এবং ২০১৮ এর মতো আরেকটি নির্বাচন হতে যাচ্ছে: এম সাখাওয়াত

Advertisement
জুমবাংলা ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ নেই জানিয়ে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘৩০ শতাংশের বেশি মানুষ ভোট দিতে আসবে না। বাংলাদেশ আবারও ২০১৪ এবং ২০১৮ এর মতোই আরেকটি নির্বাচন দেখতে যাচ্ছে।’

শনিবার (২৩ ডিসেম্বর) ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ‘আরেকটি সাজানো নির্বাচন: কূটনৈতিক ও নিরাপত্তা বিষয়ক ঝুঁকি’ শীর্ষক বিশেষ ওয়েবিনারে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, ‘নির্বাচন নিয়ে ৬০ শতাংশ মানুষের কোনো আগ্রহ নেই। বাকি ৪০ শতাংশ মানুষ ডিভাইডেড যে, কী হবে; না হবে। আর নতুন ভোটাররা দোদুল্যমান অবস্থায় রয়েছে। তাই ৩০ শতাংশের বেশি মানুষ ভোট দিতে আসবে না। কারণ নিজেদের মধ্যেও কোন্দল আছে। বাংলাদেশ আরেকটি নির্বাচন দেখতে যাচ্ছে যেই নির্বাচনের রেজাল্ট আগের মতোই হবে।’

তিনি বলেন, ‘সরকার বলছে, ভোটাররা আসলেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে। ভোটাররা কীভাবে আসে সেটা ইতিমধ্যে দেখলাম। টাকা–পয়সা বিলি শুরু হয়ে গেছে। এমনও স্টেটমেন্ট আসছে, ভোট না দিলে তার সামাজিক নিরাপত্তা তুলে নেওয়া হবে। নির্বাচনের দিন বাইরে লোক থাকতে হবে, ভেতরে যা হওয়ার হোক।’

নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক দেখাতেই ‘ডামি’ প্রার্থী দেওয়া হয়েছে মন্তব্য করে সাবেক এ নির্বাচন কমিশনার বলেন, ‘আমাদের দেশে ২০১৪,২০১৮ ও ২০২৪ সালে যে নির্বাচন হচ্ছে সেটাকে অথোরিটারিয়ান না বলে হাইব্রিড ডেমোক্রেটিক রেজিম বলা যায়। গণতন্ত্রে বহুদলীয় অংশগ্রহণ আছে। সেটা দেখাতেই এবার ইউনিক একটা কাজ হচ্ছে, তা হলো, সরকারি দলেও ডামি প্রার্থী দিয়েছে যারা উইথড্র হবে না। তারা কনটেস্ট করবে। তার সঙ্গে কিছু কিছু পার্টি জয়েন হয়েছে। এটা হলো কনটেস্টের আবরণের মতো।’

অনুষ্ঠানে সাবেক পররাষ্ট্রসচিব এম তৌহিদ হোসেন বলেন, ‘গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয়। গণতন্ত্র মানে একটা সামাজিক সম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া। এটা আমরা কখনোই দেখিনি। অনেকেই বলছে, যুক্তরাষ্ট্র এখন সিন থেকে সরে গেছে। আমার সেটা মনে হয় না। তারা এখন খুব সুবিধাজনক অবস্থানে আছে।’

পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো মুবাশ্বার হাসান বলেন, ‘গণতান্ত্রিক এবং কর্তৃত্ববাদী সব দেশেই নির্বাচন হয়। বাংলাদেশ কর্তৃত্ববাদী দেশগুলোর নির্বাচনের মডেল বেছে নিয়েছে। এই নির্বাচন দেশকে একটা দীর্ঘমেয়াদি ভারসাম্যহীনতার দিকে নিয়ে যাবে।’

সমাপনী বক্তব্যে রাজনীতি বিশ্লেষক ও কলামিস্ট জাহেদ উর রহমান বলেন, ‘ধাপ্পা দিয়ে আসলে কিছু করা যাবে না। নিজেদের মধ্যে নির্বাচনটাও শান্তিপূর্ণ রাখা যাচ্ছে না। ২৮ তারিখের ঘটনার পর জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন বলছে, প্রধান বিচারপতি, অন্যান্য বিচারক এবং সাংবাদিকদের ওপরে যে মুখোশধারীরা হামলা করেছে, ধারণা করা হয়, তারা সরকারি দলের লোকজন।’

সারা দেশে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
বন্যার শঙ্কা

আগামী ৩ দিন ভারী বৃষ্টির অভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা

July 18, 2026
Press

রাজনীতির গুণগত পরিবর্তন করে দেখিয়েছেন তারেক রহমান: প্রেস সচিব

July 18, 2026
রেকর্ড বিদ্যুৎ উৎপাদন

কাপ্তাইয়ের পাঁচ ইউনিটে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন, খোলা ১৬ জলকাপট

July 18, 2026

Latest News

বন্যার শঙ্কা

আগামী ৩ দিন ভারী বৃষ্টির অভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা

Press

রাজনীতির গুণগত পরিবর্তন করে দেখিয়েছেন তারেক রহমান: প্রেস সচিব

রেকর্ড বিদ্যুৎ উৎপাদন

কাপ্তাইয়ের পাঁচ ইউনিটে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন, খোলা ১৬ জলকাপট

প্রবাসী কার্ড

আগস্টে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

PM

রাজধানীর ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্রেফতার

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৩, মামলা ৩৮

মির্জা ফখরুল

চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল

Air-quality

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

গ্যাস সরবরাহ

১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

PM

রাজধানীতে যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa