Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার ২০২০ সালে জনগণের সরকার দেখবে দেশ: ড. কামাল
জাতীয় রাজনীতি স্লাইডার

২০২০ সালে জনগণের সরকার দেখবে দেশ: ড. কামাল

By Hasan Majorডিসেম্বর 23, 2019Updated:ডিসেম্বর 23, 20192 Mins Read

২০২০ সালে জনগণের সরকার দেখবে দেশ: ড. কামাল

Advertisement
জুমবাংলা ডেস্ক:  ২০১৯ সালটি জঘন্যভাবে শেষ হচ্ছে উল্লেখ করে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন সোমবার জানিয়েছেন, তাদের জোট জনগণের বৃহত্তর ঐক্যকে সুসংহত করে জনগণের সরকার প্রতিষ্ঠায় আগামী এক বছরে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করবে। খবর ইউএনবি’র।

জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মতিঝিলে নিজ চেম্বারে ড. কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ তার অনুসারীদের ওপর হামলার তীব্র নিন্দা জানান। অভূতপূর্ব পেশী শক্তির ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে।’

ঐক্যফ্রন্টের প্রধান বলেন, ‘এ বছরটা জঘন্যভাবে শেষ হচ্ছে। নতুন বছরে আমরা সবাই মিলে আমাদের বৃহত্তর ঐক্যকে সুসংহত করে এ দেশকে বাঁচানোর জন্য যা যা করার, সব কিছু আমরা করব, জনগণের সরকার প্রতিষ্ঠা করব।’

সংবিধান অনুযায়ী জনগণই ক্ষমতার মালিক জানিয়ে তিনি বলেন, আজকে কি জনগণ সেই অবস্থায় আছে, তাদের ওপর নানা ধরনের আক্রমণ চালানো হচ্ছে। ‘দেশের অবস্থা নিয়ে সারা দেশের মানুষ গভীর উদ্বেগের মধ্যে আছে।’

ড. কামাল বলেন, ‘একদলীয়, এক ব্যক্তির শাসনকে কেন্দ্র করে তারা পূর্ণ ক্ষমতা নিয়ে এগুলো করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘এটা এতই লজ্জাকর একটা ঘটনা যে বছরের শেষে ছাত্রদের ওপরে এ ধরনের পূর্ব পরিকল্পিত আক্রমণ চালানো হলো। এ হামলার শিকার ছাত্ররা (নুর ও অন্যরা) মারা যেত পারত। এখনও মারা যেতে পারে। কেননা তারা গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’

গণফোরামের সভাপতি ড. কামাল, ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলায় সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচার করার দাবি জানান।

তিনি আরও বলেন, এ দেশে গণতন্ত্রের অভাবে সংবিধানের ওপর আক্রমণ হচ্ছে।

ঐক্যফ্রন্টের বৈঠকে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরাম নেতা অধ্যাপক আবু সাঈদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

রবিবার এক হামলায় ডাকসু ভিপি নুরসহ কমপক্ষে ২৩ শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে নুরসহ ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয়। আহতদের মধ্যে তুহিন ফারাবিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে পরে আবার কেবিনে আনা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জুন 19, 2026
সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

জুন 19, 2026
শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

জুন 19, 2026
Latest News
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa