
রোববার (৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক কলকাতা বইমেলা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে। ৪৪তম আন্তর্জাতিক পুস্তকমেলা- ২০২০ এর সমাপনী অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়।
আনুষ্ঠানিক ঘোষণা প্রদানকালে বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্কুল শিক্ষা, উচ্চ শিক্ষা ও সংসদীয় বিষয়ক রাষ্ট্রমন্ত্রী শ্রী পার্থ চট্টোপাধ্যায়, আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল এনডিসি, বাংলাদেশ জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামসুজ্জামান খান, বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীসহ ৪৪তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা- ২০২০ কর্তৃপক্ষের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে মেলার শেষদিনে ‘বাংলাদেশ দিবস’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ উপ-হাইকমিশন কলকাতার আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এবারের কলকাতার বইমেলার থিম কান্ট্রি ছিল রাশিয়া।
সেমিনারের প্রতিপাদ্য বিষয় ছিল- জন্মশতবর্ষে বঙ্গবন্ধু ও সোনার বাংলার স্বপ্নের বাস্তবায়ন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা অসীম কুমার উকিল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অগ্নি নির্বাপণ ও জরুরি পরিষেবা এবং বন দফতর বিষয়ক রাষ্ট্রমন্ত্রী শ্রী সুজিত বসু।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামসুজ্জামান খান। মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, পশ্চিমবঙ্গের প্রখ্যাত ইতিহাসবিদ শ্রী গৌতম ভদ্র ও বাংলাদেশ জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের উপ-হাইকমিশনার তৌফিক হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ, বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতির সভাপতি আরিফ হোসেন এবং কলকাতা পাবলিশার্স অ্যা বুক সেলার্স গিল্ডের সভাপতি শ্রী ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



