Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ২০২৬ বিশ্বকাপ কি খেলবেন মেসি? যা বললেন তিনি
খেলাধুলা ফুটবল

২০২৬ বিশ্বকাপ কি খেলবেন মেসি? যা বললেন তিনি

By Md EliasJune 8, 20244 Mins Read

আর্জেন্টিনার দীর্ঘদিনের বৈশ্বিক শিরোপাখরা ঘুচেছে মহাতারকা লিওনেল মেসির হাত ধরে। তার জন্য কাতার বিশ্বকাপে মন-প্রাণ উজাড় করে দিয়ে খেলেছেন এমিলিয়ানো মার্টিনেজ, রদ্রিগো ডি পল ও জুলিয়ান আলভারেজরা। একইভাবে মেসিকে আরও দীর্ঘ সময় জাতীয় দলে পাওয়ার ইচ্ছার কথা সতীর্থরা জানিয়ে আসছেন। যদিও ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না সেই নিশ্চয়তা তিনি নিজেও দিতে পারেননি। একইসঙ্গে আর্জেন্টাইন অধিনায়ক কথা বলেছেন ইন্টার মায়ামিতে নেইমার জুনিয়রের যোগদান প্রসঙ্গ ও রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক সাফল্য নিয়েও।

২০২৬ বিশ্বকাপ

Advertisement

আজ (শুক্রবার) আর্জেন্টাইন সংবাদমাধ্যম ইনফোবেকে দেওয়া সাক্ষাৎকারে কোপা আমেরিকায় দলের লক্ষ্যসহ মেসি বিভিন্ন বিষয়ে বিস্তারিত কথা বলেছেন। গতবারের চ্যাম্পিয়নরা এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বলে জানান তিনি, ‘আমি মনে করি আর্জেন্টিনা সবসময়ই ফেভারিট। আমরা যখন সবকিছু জিতিনি, তখনও আর্জেন্টিনা এমন ফেভারিট ছিল। যখন একটি চ্যাম্পিয়নশিপ শুরু হয়, সেটা বিশ্বকাপ হোক, কোপা আমেরিকা বা অন্য কিছু, ব্রাজিলের মতো আর্জেন্টিনাও এই কোপা আমেরিকায় শিরোপার দাবিদার।’

প্রতিপক্ষ অন্য দেশগুলো সম্পর্কে তিনি বলেন, ‘দক্ষিণ আমেরিকার দলগুলো খুবই শক্তিশালী। উরুগুয়ে খুব ভালো দল, কলম্বিয়া, ইকুয়েডরও তাই। সব ম্যাচ খেলা খুব কঠিন হয়ে যায়, তবে আমি মনে করি কোপা আমেরিকায় লড়াইটা হবে সমানে সমান। ২০১৬ সালে যখন আমরা যুক্তরাষ্ট্রে কোপা খেলেছি, সেটিও ছিল দুর্দান্ত। ফাইনালে হারলেও সেবার আমরা দারুণ একটি টুর্নামেন্ট পার করেছি। আমরা জয় এবং বড় অর্জনের লক্ষ্যে সবসময় জাতীয় দলে খেলি, অন্য সবকিছুর চেয়ে এটা ভিন্ন এবং আমাদের মনে আলাদা প্রশান্তি দেয়।’

আর্জেন্টাইন সাংবাদিক পোল্লো আলভারেজকে দেওয়া সাক্ষাৎকারে ওঠে আসে মেসির ২০২৬ বিশ্বকাপে খেলার প্রসঙ্গও। তিনি বলেন, ‘এটি নির্ভর করছে আমি কিভাবে অনুভব করছি এবং শারীরিক ফিটনেসের ওপর। আমি এ বিষয়ে বাস্তববাদী। এখনও অনেক সময় আছে, আবার সময়ও কম বলা যায়, কারণ খুব দ্রুত সময় যাচ্ছে। বয়সটা এখানে প্রধান বাস্তবতা, যদিও এটি কেবলই একটি সংখ্যা।’

বর্তমানে এই বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকার বয়স ৩৬, পরবর্তী আসরের সময়ে যা দাঁড়াবে ৩৯–এ। তাই কেবল মেসির পারফরম্যান্স কিংবা ও তখনকার পরিস্থিতির ওপর বিষয়গুলো নির্ভর করছে না। তখন অবস্থা আরও ভিন্ন হবে বলেও ধারণা মেসির, ‘আমি এখন যে ম্যাচগুলো খেলছি তার সঙ্গে আগে ইউরোপে খেলার সঙ্গে পার্থক্য আছে। সেখানে প্রতি তিনদিনে খেলা থাকত, হয় চ্যাম্পিয়ন্স লিগ কিংবা ঘরোয়া লিগে, ফ্রান্স কিংবা স্পেনে। সবকিছু নির্ভর করছে আমি ও বাকি সতীর্থদের অনুভূতির ওপর। আমি ওই পর্যায়ে কেমন অবস্থানে থাকি দেখা যাক।’

এদিকে, সাম্প্রতিক সময়ে গুঞ্জন উঠেছে আমেরিকান মেজর সকার লিগে (এমএলএস) মেসি–সুয়ারেজদের দল মায়ামিতে যোগ দেবেন নেইমার। সেই গুঞ্জনের জবাবও দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক, ‘আমরা প্রায় সময় কথা বলি। এমনকি লুইসসহ (সুয়ারেজ) আমাদের তিনজনের একটি চ্যাট গ্রুপ আছে, সেখানে নেই (নেইমার) দুর্দান্ত স্প্যানিশ ভাষায় কথা বলে…। তাকে দলে আনার বিষয়? না, আমি জানি না। সত্যি কথা হচ্ছে এটি বেশ কঠিন।’

কেন মেসি-সুয়ারেজের সঙ্গে আবারও নেইমারের এমএসএন–ত্রয়ী গড়া সম্ভব নয়, সেই ব্যাখ্যাও দিয়েছেন এই তারকা ফরোয়ার্ড, ‘সে এখন সৌদি আরবে আছে এবং আমার মনে হয় সেখানে আরও এক বছর চুক্তির মেয়াদ বাকি। সে একটি কঠিন বছর পার করেছে, দীর্ঘদিন ধরে ইনজুরিতে থাকার কারণে। সবমিলিয়ে এটি (মায়ামিতে যোগ দেওয়া) কঠিন। তবে আমি আসলে জানি না, জীবন অনেকদিকে মোড় নেয়, তাই যেকোনো কিছু হতে পারে। আপাতত এই মুহূর্তে যে এমন কিছু হচ্ছে না আমি এটাই জানি।’

মেসি ক্যারিয়ারের বড় একটা সময় (২০ বছরেরও বেশি) স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে খেলেছেন। যেখানে তার চিরপ্রতিদ্বন্দ্বী ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদ। সম্প্রতি ওয়েম্বলিতে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে তারা রেকর্ড ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে। এমনকি স্প্যানিশ লা লিগা ও সুপার কাপের শিরোপাও গেছে তাদের ঘরে। ফলে লস ব্লাঙ্কোসদের প্রসঙ্গও আসে মেসির সামনে। জবাবে আর্জেন্টাইন অধিনায়ক বলছেন, ‘আপনি যদি ফলাফলের ভিত্তিতে কথা বলেন, তাহলে এটা (রিয়াল) মাদ্রিদ।’

আর্জেন্টিনার অনুশীলনে ওটামেন্ডি, মেসি ও ডি পল
একইসঙ্গে সাবেক গুরু পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির প্রশংসাও করেন মেসি, ‘আপনি যদি খেলার ধরনের কথা বলেন, আমি ব্যক্তিগতভাবে গার্দিওলার সিটিকে পছন্দ করি এবং আমি মনে করি গার্দিওলা যে দলে থাকবেন সেটি বিশেষ হবে। কারণ সে যেভাবে আছে, সে যেভাবে প্রশিক্ষণ দেয় এবং সে যেভাবে তার দলগুলোকে খেলতে বাধ্য করে, এই দিক থেকে সিটি সেরা। ফলাফলে (সেরা) রিয়াল মাদ্রিদ।’

স্থগিত থাকা ২০ উপজেলার ভোট রোববার

উল্লেখ্য, আগামী ২০ জুন থেকে যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হবে কোপা আমেরিকা। অবশ্য তার আগে একই মাটিতে ইকুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে খেলবে লিওনেল স্কালোনির দল। সে কারণে বর্তমানে আর্জেন্টিনা দল মায়ামিতে অবস্থান করছে। সেখানে অনুশীলন করছেন মেসি-আলভারেজরা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
রোনালদো

‘রোনালদোর ওপর নির্ভরশীল নয় পর্তুগাল’

June 26, 2026
ব্রাজিল-আর্জেন্টিনা

বিশ্বকাপে ৩৫ বছর পর হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

June 26, 2026
অস্ট্রেলিয়া

প্যারাগুয়ে গোলরক্ষক গিলের দৃঢ়তায় আটকে গেল অস্ট্রেলিয়া

June 26, 2026

Latest News

রোনালদো

‘রোনালদোর ওপর নির্ভরশীল নয় পর্তুগাল’

ব্রাজিল-আর্জেন্টিনা

বিশ্বকাপে ৩৫ বছর পর হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

অস্ট্রেলিয়া

প্যারাগুয়ে গোলরক্ষক গিলের দৃঢ়তায় আটকে গেল অস্ট্রেলিয়া

ম্যারাডোনা

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল নিলামে, দাম উঠতে পারে ৯২ লাখ ডলার

বিশ্বকাপ

২০২৬ বিশ্বকাপে প্রথম সাত বিদায়ী দল কারা? এক নজরে তালিকা

মরিনহো

‘রিয়াল খেলোয়াড়রা হারুক’—বিশ্বকাপ নিয়ে মজার ইচ্ছা প্রকাশ মরিনহোর

ভারত

বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দাপুটে জয় ভারতের মেয়েদের

জার্মানি

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও বিড়ম্বনায় জার্মানি, বিশ্বকাপের সূচি নিয়ে ক্ষোভ নাগেলসম্যানের

ভিনিসিয়ুস

‘হেডে গোল করলে উপহার’—আনচেলত্তির বাজি জিতে পুরস্কারের অপেক্ষায় ভিনিসিয়ুস

আর্জেন্টিনার একাদশ

আর্জেন্টিনার একাদশ থেকে বাদ পড়ছেন ৭ তারকা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa