Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মার্চ পর্যন্ত মাসের প্রথম রবিবার চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশ
জাতীয়

মার্চ পর্যন্ত মাসের প্রথম রবিবার চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশ

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 30, 2020Updated:October 30, 20202 Mins Read
মার্চ পর্যন্ত মাসের প্রথম রবিবার চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশ
জাতীয় চিড়িয়াখানা। ছবি: সংগৃহীত
Advertisement

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১ নভেম্বর ২০২০ থেকে মার্চ ২০২১ পর্যন্ত মাসের প্রথম রবিবার বিনামূল্যে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে জাতীয় চিড়িয়াখানা। এক্ষেত্রে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

শুক্রবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন এ তথ্য জানান।

করোনাভাইরাস মহামারীর কারণে দীর্ঘ ৭ মাস ধরে বন্ধ জাতীয় চিড়িয়াখানা। অবশেষে আগামী রবিবার (১ নভেম্বর) থেকে খুলে দেয়া হচ্ছে রাজধানীর মিরপুরে অবস্থিত এ চিড়িয়াখানা।

সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত খোলা থাকবে। তবে এজন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষকে বেশ কিছু শর্ত মেনে চলার নিদের্শনা দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। করোনার সংক্রমণ এড়াতে এসব শর্ত বা নির্দেশনা দেয়া হয়েছে।

এরই মধ্যে আরও একটি সুখবর জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। তাহলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১ নভেম্বর ২০২০ থেকে মার্চ ২০২১ পর্যন্ত মাসের প্রথম রবিবার বিনামূল্যে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে জাতীয় চিড়িয়াখানা। এক্ষেত্রে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন এ তথ্য জানান। তিনি জানান, স্বাস্থ্যবিধি মেনে চিড়িয়াখানা খুলে দেয়া হবে। এক্ষেত্রে মন্ত্রণালয় থেকে কিছু নির্দেশনা ইতোমধ্যে দেয়া হয়েছে।

যেসব শর্তে খুলছে চিড়িয়াখানা:

চিড়িয়াখানায় প্রবেশের ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে অমোচনীয় রং দিয়ে বৃত্তাকার স্থান চিহ্নিত করতে হবে। প্রবেশ গেটগুলো জীবাণুনাশক টানেল ও ফুটবাথ স্থাপন করতে হবে। প্রবেশ গেটে থার্মাল স্ক্যানারের সাহায্যে দর্শনার্থীর তাপমাত্রা পরীক্ষা করার ব্যবস্থা করতে হবে এবং চিড়িয়াখানার অভ্যন্তরে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে হাত ধোয়ার জন্য বেসিন ও সাবানের ব্যবস্থা রাখতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, দর্শনার্থীদের জন্য হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা, দর্শনার্থীর সংখ্যা দৈনিক সর্বোচ্চ দুই হাজারের মধ্যে সীমাবদ্ধ রাখা, প্রতিদিন গুরুত্বপূর্ণ প্রাণীর এনক্লোজারের চার পাশে জীবাণুনাশক স্প্রে করতে হবে। পরিদর্শন সময় সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত, ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে কোভিড-১৯ সংক্রান্ত সতর্কতামূলক প্রচারণা চালানো এবং ষাটোর্ধ্ব বয়সের ব্যক্তিদের চিড়িয়াখানায় প্রবেশাধিকার বন্ধ রাখতে হবে।

দেশে করোনা সংক্রমণের পর ২০ মার্চ চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। তখন থেকে এটি বন্ধ রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

June 24, 2026
শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

June 24, 2026
মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

June 24, 2026

Latest News

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

ডিসি সারওয়ার

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

মোটরসাইকেল চালক

সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সঞ্চয়পত্র বিক্রি

সঞ্চয়পত্র বিক্রিতে নতুন নির্দেশনা

পেনশন

পেনশন নিয়ে বড় সুখবর

বৃষ্টি

উত্তরে বন্যার শঙ্কা, যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি

স্বাস্থ্য কর্মকর্তা

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa