Advertisement

জুমবাংলা ডেস্ক : তপশিল প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার (২০ নভেম্বর) সারাদেশে ২৩১ প্লাটুন বিজিবি মোতায়েন করা রয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে ২৮ প্লাটুন। এছাড়া সারাদেশে র‍্যাবের ৪২৫টি টহল দল মোতায়েন রয়েছে। এরমধ্যে রাজধানীতে ১৪৫টি দল মোতায়েন রয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) পক্ষ থেকে সোমবার (২০ নভেম্বর)  এ তথ্য জানানো হয়েছে। গতকাল হরতালের প্রথম দিন রবিবার সারাদেশে ২৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল।

জাতীয় সংসদ নির্বাচনের তপশিল প্রত্যাখ্যান করে গত বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রবিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ঢাকাসহ দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

হরতাল চলাকালে গত ২৪ ঘণ্টায় ১৬টি স্থানে আগুন লাগার খবর পেয়েছে ফায়ার সার্ভিস। আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত এসব ঘটনায় ১৮টি যানবাহন পুড়ে গেছে।এর আগে শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টায় ১১টি যানবাহনে আগুন লাগার খবর পেয়েছিল ফায়ার সার্ভিস।

হরতালে যে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীসহ দেশজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অব্যাহত আছে মামলা ও গ্রেপ্তার। কোথাও কোথাও পুলিশ বিএনপি নেতাকর্মীর বাড়ি বাড়ি ঢুকে তল্লাশি এবং স্বজনকে হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন দলটির বহু নেতাকর্মী। এর মধ্যেই নানা জায়গায় চলছে বাস, ট্রাক, ট্রেনে আগুন দেওয়ার মতো ঘটনা।

নির্বাচনে না আসা দলগুলোর জন্য ইসির নতুন বার্তা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.