Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ২৩৪ বছরের ইতিহাসে এমসিসি’র প্রথম নারী প্রেসিডেন্ট ক্লেয়ার কনোর
ক্রিকেট (Cricket) খেলাধুলা

২৩৪ বছরের ইতিহাসে এমসিসি’র প্রথম নারী প্রেসিডেন্ট ক্লেয়ার কনোর

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 1, 20211 Min Read

২৩৪ বছরের ইতিহাসে এমসিসি’র প্রথম নারী প্রেসিডেন্ট ক্লেয়ার কনোর

Advertisement

স্পোর্টস ডেস্ক: মেরিলিবোন ক্রিকেট ক্লাব’র (এমসিসি) ২৩৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট হয়েছেন সাবেক ইংলিশ ক্রিকেটার ক্লেয়ার কনোর। এমসিসি ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা হিসেবে পরিচিত। শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারার স্থলাভিষিক্ত হয়েছেন ক্লেয়ার। যিনি বর্তমানে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের নারী ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক পদে কাজ করছেন।

এমসিসির রক্ষণশীলতার প্রমাণ পাওয়ায় এই নতুন ইতিহাসে। গত শতাব্দীর শেষের দিকেও এমসিসির কার্যালয় লর্ডসের ওল্ড প্যাভিলিয়নে রানি ছাড়া কারও প্রবেশাধিকার ছিল না। সেখানে ক্লেয়ার কনোর এসে ইতিহাস গড়লেন। খেলোয়াড়ি জীবনে ১৯৯৫ সালে মাত্র ১৯ বছর বয়সে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় ক্লেয়ারের। ২০০০ সালে পান অধিনায়কের দায়িত্ব। তার অধীনেই ২০০৫ সালে প্রথমবার অ্যাশেজে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ইংলিশরা।

২০১১ সাল থেকে আইসিসির মেয়েদের ক্রিকেট কমিটির প্রধান হিসেবে কাজ করে আসছেন ক্লেয়ার কনোর। কাউন্টি ক্লাব সাসেক্সের তিনি অন্যতম পরিচালক। এমসিসির দায়িত্ব গ্রহণের পর এক বিবৃতিতে ক্লেয়ার বলেছেন, ‘কুমার সাঙ্গাকারাকে ধন্যবাদ জানাই। ড্রেসিংরুম ও বোর্ডরুমের অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করব, যাতে আগামী ১২ মাস ক্লাবের নেতৃত্বে থাকা ব্যক্তি ও কমিটিকে সহায়তা করতে পারি। এমসিসির অংশ হওয়ার জন্য আমি মুখিয়ে আছি।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

June 21, 2026
Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

June 21, 2026
tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

June 21, 2026

Latest News

Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

Messi

মেসির সামনে তিনটি রেকর্ডের হাতছানি

Ancelotti-And-Neymar

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

স্কটল্যান্ড

মরক্কোর বিপক্ষে ইতিহাস গড়ার সুযোগ স্কটল্যান্ডের

BD

শেষ দিকে পথ হারিয়ে বাংলাদেশের হার, সিরিজ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপ

ব্রাজিল বনাম হাইতি বিশ্বকাপ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa