Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ২৪ ঘণ্টায় চলতি বছরের রেকর্ড পরিমাণ বৃষ্টি
জাতীয়

২৪ ঘণ্টায় চলতি বছরের রেকর্ড পরিমাণ বৃষ্টি

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 7, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক : বুধবার থেকে শুরু হওয়া বৃষ্টি চলছে শুক্রবারও। শুক্রবার সকালে আর সূর্য ওঠেনি ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশে। মৌসুমি বায়ুর প্রভাব শুরু হওয়ায় সারাদিনই থেমে থেমে পড়েছে বৃষ্টি। গত ২৪ ঘণ্টায় বছরের রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে ৪৭৮ মিলিমিটার। এটা চলতি বছরের সর্বোচ্চ বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

২৪ ঘণ্টায় চলতি বছরের রেকর্ড পরিমাণ বৃষ্টি

Advertisement

নিকলী ছাড়া গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ময়মনসিংহে ৩৪০ এবং নেত্রকোনায় ৩১১ মিলিমিটার।  এছাড়া সিলেটে ১৩৬, যশোরে ৯৯, কক্সবাজারে ৯১, টাঙ্গাইলে ৮৮, বগুড়ায় ৮৩, ঢাকায় ৮০, শ্রীমঙ্গলে ৭১, ফরিদপুরে ৭০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, চলতি বছরের রেকর্ড অনুযায়ী আজ নিকলীর ৪৭৮ মিলিমিটার বৃষ্টিই সবচেয়ে বেশি বৃষ্টি। এর আগে ৫০০ মিলিমিটারও বৃষ্টি হয়েছে। তবে সেটা কোন বছর তা ডাটা না দেখে এখন বলা সম্ভব নয়। তিনি জানান, মৌসুমি বায়ুর প্রভাবে শুরু হওয়া এই বৃষ্টি চলবে শনিবার দুপুর পর্যন্ত। এরপর আস্তে আস্তে তা কমে আসবে বলে তিনি জানান।

টানা বৃষ্টিতে ভেসে গেছে রাজধানীর রাস্তাঘাট। শহরের অলিগলি এখনও পানির নিচে।

বছরের এই সময়ে রেকর্ড পরিমাণ বৃষ্টিকে অস্বাভাবিক বলে মনে করছেন পরিবেশবিদরা। তারা বলছেন এই বৃষ্টির জন্য যেমন জলবায়ু পরিবর্তন দায়ী, তেমনি জলাবদ্ধতার জন্য দায়ী নদী-খাল ভরাট।

ওয়াটার কিপারস বাংলাদেশের সমন্বয়কারী শরীফ জামিল বলেন, সারাদেশের নদী-খাল দখল ও ভরাট করে অপরিকল্পিত অসংখ্য স্থাপনা নির্মাণ করায় চলমান বৃষ্টিতে বিভিন্ জায়গায় প্রচণ্ড জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেকে আবার একে বন্যা বলে চালিয়ে দেবে। আমার হবিগঞ্জের বাসায় ৬০ বছরের ইতিহাসে আজ প্রথম পানি ঢুকেছে। আমি তো গত ২০ বছর যাবৎ বলে আসছি জলবায়ু পরিবর্তন আর নিয়ন্ত্রণহীন দখল সংস্কৃতির কারণে এমন মানবিক বিপর্যয় আসবে। কে আমার ক্ষতিপূরণ কীভাবে দেবে আমি জানতে চাই।

আবহাওয়া অধিদফতর জানায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরপশ্চিমাঞ্চলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে বাংলাদেশের মধ্যাঞ্চল ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এদিকে আবহাওয়ার এক সতর্কবার্তায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে দেওয়া ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে রাত পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

অন্যদিকে শনিবার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, কুমিল্লা, নোয়াখালি, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026
Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

July 30, 2026
রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

July 29, 2026

Latest News

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa