
দাবার এই খেলাকে বলে সাইমলটেনিয়াস। এ ধরনের খেলা বাংলাদেশের দাবাড়ুদের কাছে এক প্রকার নতুন। তাও কিশোররা খেললেন বিশ্বের পরিচিত ও খ্যাতনামা এক দাবাড়ুর সঙ্গে। ২৫ প্রতিপক্ষের মধ্যে নাইজেল শট হারিয়েছেন ২৪ জনকে। তাকে চমকে দিয়েছেন বাংলাদেশের ১৩ বছর বয়সী ক্ষুদে দাবাড়ু নাফিম আল করিম। তিনি রুখে দিয়েছেন নাইজেল শর্টকে।
নাইজেল শর্টের নতুন পরিচয়, তিনি বিশ্ব দাবা সংস্থা ফিদের ভাইস প্রেসিডেন্ট। ঢাকায় এসেছেন বাংলাদেশের দাবার উন্নয়নে সহায়তা করতে। আগামীকাল (শনিবার) তিনি একই ভেন্যুতে বাংলাদেশের উদীয়মান দাবাড়ুদের দেবেন বিশেষ প্রশিক্ষণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



