Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ২৪ পৌরসভার ভোটের ফল প্রত্যাখ্যান বিএনপির
জাতীয়

২৪ পৌরসভার ভোটের ফল প্রত্যাখ্যান বিএনপির

By Sibbir OsmanDecember 29, 20202 Mins Read

২৪ পৌরসভার ভোটের ফল প্রত্যাখ্যান বিএনপির

Advertisement
জুমবাংলা ডেস্ক: প্রথম ধাপে দেশের ২৪ পৌরসভায় অনুষ্ঠিত ভোটের ফল প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নির্বাচন কমিশন (ইসি) ভুয়া, সবগুলো চোর, এটা আমার কথা নয়, বিশিষ্ঠজনদের কথা। তাদের নিয়ে কথা বলাটাই অপমানজনক।

মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এ সরকারের আমলে এই নির্বাচন কমিশনের পরিচালনায় কখনোই কোনো সুষ্ঠু নির্বাচত হতে পারে না। আরেকবার সেটি প্রমাণ হল। পৌর নির্বাচনে আমরা একটাও বর্জন করিনি। এই নির্বাচনের ফল কী তা জনগণ দেখেছে। আমরা দুটো বাদ দিয়ে সবগুলোর ফলাফল প্রত্যাখ্যান করেছি। তিনি বলেন, প্রথম দফায় অনুষ্ঠিত নির্বাচনী ফল পূননির্ধারিত।

সোমবার পৌর নির্বাচনের প্রথম দফায় ২৪টি পৌরসভায় ভোট হয়। ভোট চলাকালেই বিএনপি ব্যাপক অনিয়মের অভিযোগ তোলে। শেষ পর্যন্ত বেশিরভাগ পৌরসভাতেই মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন।

ইভিএমে আবারও অনাস্থার কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, এগুলো অাপনার কিছু কিছু পূর্ব নির্ধারিত বটেই, কিছু ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) কারসাজি। আমরা ইভিএমে বরাবরই আপত্তি জানিয়ে এসেছি যে, ইভিএমে সবচেয়ে বেশি কারচুপির সুযোগ। কারণ আমাদের দেশের মানুষ এখনো বুঝতেই পারে না ইভিএম কী?

বিএনপি মহাসচিব বলেন, আজকে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ইউরোপ, ভারতও ইভিএমের বিরুদ্ধে কথা বলছে। এই মেশিন দিয়ে সঠিক নির্বাচন কখনই সম্ভব নয়।

ঠাকুরগাঁও বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

২০২০ সালে সরকারের কর্তৃত্ববাদের চেহারা পরিষ্কার হয়েছে। এ বছর ধর্ষণ, দুর্নীতি, লুটপাট, জনগণের অধিকার হরণ হয়েছে সবচেয়ে বেশি। তাই এ বছরে ভালো কিছু প্রাপ্তি নেই। তবে আমি আশা করি, ২০২১ সালে জনগণ অন্তত অধিকার ফিরে পাবে এবং ঐক্যবদ্ধ হবে।

বিনএপির মহাসচিব বলেন, আগেও বলেছি ইভিএম আমাদের দেশের জন্য উপযোগী নয়। এতে সবচেয়ে বেশি ভোট চুরি হচ্ছে। কারণ ভোট যেখানেই দেন না কেন তাদের কাছেই বেশি যাবে। কারণ সেভাবেই মেশিন আগে প্রস্তুত করে রাখা হচ্ছে।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, স্বাস্থ্য খাতে দুর্নীতি হচ্ছে সবচেয়ে বেশি। করোনাভাইরাসের টিকা আনার চুক্তি হচ্ছে আওয়ামী লীগের উপদেষ্টাকে দিয়ে, যা ব্যক্তি মালিকানায়। এতে টিকা প্রতি দেড় ডলারের বেশি নির্ধারণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, বেশিরভাগ উন্নয়ন হয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে। বর্তমানে যা হচ্ছে তার অর্ধেকের বেশি চুরি হচ্ছে।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহ-সভাপতি আল মামুন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনদিনের সফরে আসা মির্জা ফখরুল ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ত্যাগ করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa