
বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির প্রেক্ষাপটে স্বাস্থ্য বিধি মেনে আসন্ন ‘জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন’কে সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধে এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শিশুমৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে সরকার প্রতি বছর ২ বার ৬-১১ মাস বয়সী শিশুদের ১টি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের ১টি লাল রঙের ভিটামিন খাওয়ানোর কর্মসূচি গ্রহণ করে থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



