Advertisement
জুমবাংলা ডেস্ক : গত ২৮ অক্টোবর থেকে ৬ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত ২৫৬টি অগ্নিসংযোগের খবর পেয়েছে ফায়ার সার্ভিস। ২৫০টি যানবাহন, ১৫টি স্থাপনা ও একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করে দুর্বৃত্তরা এই আগুন দিয়েছে।

আজ বুধবার (৬ ডিসেম্বর) ফায়ার সার্ভিস মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যেসব যানবাহনের আগুন দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে- বাস ১৫৫টি, ট্রাক ৪৩টি, কাভার্ড ভ্যান ২১টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য গাড়ি ২৩টি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৬টা থেকে আজ বুধবার (৬ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্ত কর্তৃক তিনটি যানবাহনে আগুন লাগানোর খবর পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা সিটিতে একটি, গাইবান্ধায় একটি ও শেরপুরে একটি করে যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় একটি বাস ও দুটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট ও ২৫ জন জনবল কাজ করে।

আজ সকাল থেকে শুরু হচ্ছে বিএনপির ৪৮ ঘন্টার অবরোধ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.